Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে আমির পদে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। নতুন কমিটির মহাসচিব হয়েছেন গাজী আতাউর রহমান। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় কমিটি পুনর্গঠন করা হয়। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। ইসলামী আন্দোলনের ১১ সদস্যের নতুন প্রেসিডিয়াম সদস্যরা হলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ…

Read More

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে অর্জিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, অর্থপাচার রোধ এবং কালো টাকার উৎস বন্ধ করতে দেশে প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে তিনি দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যা কমানোর আহ্বান জানান। রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক মানুষ ব্যাংকে টাকা না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া যারা…

Read More

ঢাকার বড় বড় হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতে এবং চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও অন্যান্য বড় হাসপাতালগুলোতে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসছেন। ফলে পাঁচশ শয্যার হাসপাতালে দুই হাজার রোগীকেও চিকিৎসা দিতে হচ্ছে এবং অনেক রোগীকে বারান্দায় অবস্থান করতে হচ্ছে। এ পরিস্থিতির স্থায়ী সমাধান ঢাকার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো নয়, বরং…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। আজ রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী…

Read More

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে ছয়টি গুলি করা, নাদিম ও মায়া ইসলাম নামে দুজনকে হত্যাসহ তিনটি অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যৃদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে যাবজ্জীবন এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ জুন) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেলা ১১টার পর রায় পড়া শুরু হয়। যা বাংলাদেশ…

Read More

লিওনেল মেসির বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আজ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়লেন তিনি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এ ম্যাচ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশে উলল আলবিসেলেস্তারা। জর্ডান ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে আসর থেকে বিদায় নিল। আধিপত্য বিস্তার করে খেলা আর্জেন্টিনা ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে…

Read More

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। শনিবার (২৭ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচের পর শীর্ষস্থান ধরে রেখে শেষ বত্রিশ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। একই সঙ্গে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। এর আগেই দুই দল শেষ বত্রিশে খেলার টিকিট নিশ্চিত করেছিল। ফলে ম্যাচটির মূল লড়াই ছিল গ্রুপসেরা হওয়া এবং পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষ নির্ধারণ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ বত্রিশে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে ঘানা। অন্যদিকে রানার্সআপ পর্তুগাল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে পর্তুগালকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান ব্রুনো ফার্নান্দেজ। তবে কলম্বিয়ার…

Read More

সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল, রেলস্টেশন ও…

Read More

ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাদারদের জন্য তিনটি চাকরির সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। পদ তিনটি হলো—সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)। সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার) পদের মূল দায়িত্ব হবে—সৌরবিদ্যুৎ (সোলার), এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সল্যুশনসহ হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এই পদে গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়ন, পণ্যের প্রচার, কারিগরি পরামর্শ প্রদান, বাজার কৌশল নির্ধারণ এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনের কাজ করতে হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং-এ (বিশেষ করে ইইই, সিএসই,…

Read More

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুর বিরোধিতা করবে-এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। একই সঙ্গে সরকার ও বিরোধী দল উভয়কেই পারস্পরিক সম্মান বজায় রেখে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এখানে সরকারি দল সব ক্রেডিট নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে-ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারিদলকেও বিরোধীদলকে সম্মান করতে হবে। একইভাবে বিরোধীদলেরও দায়িত্ব থাকবে…

Read More