Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে
    বিজ্ঞান ও প্রযুক্তি

    তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুন ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাদারদের জন্য তিনটি চাকরির সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

    পদ তিনটি হলো—সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।

    সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার) পদের মূল দায়িত্ব হবে—সৌরবিদ্যুৎ (সোলার), এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সল্যুশনসহ হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এই পদে গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়ন, পণ্যের প্রচার, কারিগরি পরামর্শ প্রদান, বাজার কৌশল নির্ধারণ এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনের কাজ করতে হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং-এ (বিশেষ করে ইইই, সিএসই, ইসিই বা ইটিই) স্নাতক ডিগ্রিসহ বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সল্যুশন খাতে কমপক্ষে আট বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সল্যুশন বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করার অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

    সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট পদের দায়িত্বের মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা, পাবলিক অ্যাফেয়ার্স-এর নানা উদ্যোগ পরিচালনা করা, শিল্প খাতের নীতিমালা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং কোম্পানির ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়ক পাবলিক অ্যাফেয়ার্স প্রোগ্রাম বাস্তবায়ন করা। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকতে হবে (কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান বা বিজনেস-এ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। পাশাপাশি টেলিকমিউনিকেশন বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    অন্যদিকে, অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদের মূল কাজের আওতায় রয়েছে—সরকারি খাতে ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়া, গ্রাহকদের সাথে যোগাযোগ তদারকি, মার্কেট অপারেশনস, সেলস প্রজেক্ট পরিচালনা এবং অংশীদারিত্ব (পার্টনারশিপ) উন্নয়ন। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং (বিশেষত ইইই, সিএসই, ইসিই, ইটিই) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিসহ এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস এবং সরকারি খাতের ব্যবসায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    আগ্রহী প্রার্থীরা নিচের লিংকগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন: সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)

    নিজেদের মূল ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদানের মাধ্যমে হুয়াওয়ে মূলত দেশের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করতে দক্ষ স্থানীয় জনশক্তিকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসবকিছুতেই বিরোধিতার সংস্কৃতি সমর্থন করি না: সংসদে ডা. শফিকুর রহমান
    Next Article আজ সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু

    Related Posts

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬