Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এ বছর সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। স্বাভাবিক নিয়মে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার…
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সম্ভাব্য বৃহত্তর যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস। সোমবার (১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি জানান, যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াতে চায় না। স্টারমার আরও বলেন, ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে দেশটি। অন্যদিকে জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সঙ্গে উত্তর আটলান্টিক সামরিক…
প্রত্যাশিত দেশ গড়তে সরকার ‘সর্বাত্মক’ রাত-দিন কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সার্কিট হাউজ মাঠে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ বছর দেশে উন্নয়ন হয়নি। দেশের উন্নয়নের জন্য তাঁর পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। দিনাজপুরে নিজ নানী বাড়ির স্মৃতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ এলাকা রউন্নয়নে বিষয়টি ব্যাপকভাবে ভাবছি। এসময় তিনি এলাকার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, শিগগির দেশের শিল্প কারখানা মালিকদের সাথে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে সারা দেশে শিল্প কারখানা ¯’াপন করে কীভাবে দেশের…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অন্যদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর আগে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে আবেদন করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের…
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খালের খনন কার্যক্রমে তিনি সরাসরি অংশ নেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটে পৌঁছান। পরে সড়ক পথে কর্মসূচি স্থলে যান এবং নিজে কোদাল হাতে খাল খননে অংশ নেন। স্থানীয়রা বলেন, খাল খননের মাধ্যমে পানির সমস্যার সমাধান হবে এবং কৃষি কাজে সহায়তা মিলবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি কার্যকর…
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে গত মঙ্গলবার (১০ মার্চ) বাদ আসর কমিশন প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মোঃ সাইফউদ্দিন, সিএফএ এবং কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের কল্যাণ কামনাও করা হয়। বিএসইসি প্রতিবছর পবিত্র রমজান মাস উপলক্ষে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে থাকে।…
সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড নিশ্চিত করেছে, বাংলাদেশের তাদের ফুয়েল টার্মিনালগুলোতে বর্তমানে প্রায় ৪৪,০০০ মেট্রিক টন হেভি ফুয়েল অয়েল (এইচএফও) মজুত রয়েছে। এই মজুত ব্যবহার করে কোম্পানির চারটি বিদ্যুৎকেন্দ্র (মোট উৎপাদন ক্ষমতা ৬৪৫ মেগাওয়াট) আগামী ৩০-৪৫ দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবে। কোম্পানি জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার আগে স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়ায় এই মজুত সংগ্রহ করা হয়েছিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খালাস হওয়া সর্বশেষ চালানের প্রতি মেট্রিক টন জ্বালানির ব্যয় ছিল প্রায় ৪৪৯.৪৭ মার্কিন ডলার। ৯ মার্চ ২০২৬ অনুযায়ী সিঙ্গাপুর প্ল্যাটস মার্কেটে সমপরিমাণ জ্বালানির বাজারমূল্য প্রায় ৯৪১.২৬ মার্কিন ডলার। এই মজুদের কারণে সামিটের এইচএফও-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো—সামিট গাজীপুর-২, এইস অ্যালায়েন্স পাওয়ার, সামিট বরিশাল…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তরিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য ও প্রধান বিচারপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ এবং নারীদের জন্য ৮০ জনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের সুবিধার্থে অজু, শৌচ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আলাদা…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য অধদিপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো– ১. জরুরি বিভাগে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ২. জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআই সার্বক্ষণিক চালু রাখতে হবে। ৩. কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে। ৪. প্রতিষ্ঠান…
শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনে আজ থেকে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন। বগুড়া-৬ আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম