Author: admin

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পর দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার বিষয়টি জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের বহরে…

Read More

নতুন করে দেশ গঠনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ যেন কোনোভাবেই দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবসৃষ্ট রুহিয়া উপজেলা গঠন উপলক্ষে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠনের কাজ শুরু করেছি, তখন কোনোভাবেই যেন আবার বিভ্রান্তির পথে না চলে যাই। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘আমি সকলের কাছে আবেদন রাখতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে…

Read More

মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট ও আইটি পণ্যের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড বাজারে এনেছে নতুন আইপ্রো সিরিজের ফিচার ফোন, যেখানে যুক্ত করা হয়েছে বড় টর্চ, শক্তিশালী সাউন্ডসহ আধুনিক ফিচারসমৃদ্ধ সুবিধা। কোম্পানিটি জানিয়েছে, নতুন এই ফিচার ফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সহজ ব্যবহার, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং দৈনন্দিন যোগাযোগকে আরও সহজ করতে। ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ তৌফিকুল ইসলাম বলেন-ফোনটির প্রধান ফিচারগুলোর মধ্যে রয়েছে ১০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার (এমএএইচ) শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম। এতে থাকছে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং স্টাইলিশ ডিজাইন। এছাড়া ফোনটিতে যুক্ত করা হয়েছে ওয়্যারলেস এফএম সুবিধা এবং ৩-ইন-১ স্পিকার সিস্টেম, যা ব্যবহারকারীদের উন্নত অডিও…

Read More

গ্রাহক ও পাইকারি-উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দামে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। অন্যদিকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯…

Read More

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামের দুই শিশু মেহেদী ও মাইনুলের জীবন এখন চরম অনিশ্চয়তায়। মায়ের সংসার ত্যাগ এবং বাবার মৃত্যুর পর তারা এখন বৃদ্ধ দাদির আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটির মা আসমা বেগম কিছুদিন আগে পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে সন্তানদের কোনো খোঁজখবর নেননি তিনি। পরিবারের সদস্যরা জানান, মা চলে যাওয়ার পর প্রতিবন্ধী বাবা নাসির হাওলাদারই সন্তানদের দেখাশোনা করতেন। কিন্তু সম্প্রতি বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এরপর থেকেই দুই শিশুর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বর্তমানে শিশু দুটির দায়িত্ব পালন করছেন তাদের ষাটোর্ধ্ব…

Read More

বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি তার মধ্যে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি, সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারের ওপর প্রচুর ঋণের বোঝা জানিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, সবদিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তারপরও এই অবস্থার মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়া চেষ্টা করেছি। কারণ বাজেটের এই…

Read More

গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে আন্দ্রেয়াস হগবার্গকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ জুন থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। নতুন দায়িত্বে আন্দ্রেয়াস হগবার্গ কোম্পানির কৌশলগত রূপান্তর কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং পাঁচ বছর মেয়াদী কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন। কোম্পানির উদ্ভাবন ব্যবস্থাপনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর প্রক্রিয়া পরিচালনায় তিনি মূল ভূমিকা পালন করবেন বলে জানানো হয়েছে। সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতা আরো জোরদার করতে, পরিচালন দক্ষতা বৃদ্ধি করতে এবং একটি ডিজিটালভাবে আরও সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস বিভাগে…

Read More

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ডা. দীপু মনি একটি মামলায় জামিন পেয়েছেন। তবে আরও ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৩ জুন) এ আদেশ দেন। তবে গতকাল এ মামলার শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য রাখা হয়। রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দীপু মনি। এরপর হাইকোর্ট আদেশের জন্য এদিন ঠিক রাখেন। ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও…

Read More

ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান তাদের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর পাল্টা হামলা চালানো হয়। তবে ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভ্রষ্ট হয়েছে অথবা নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তারা। সেন্টকম জানায়, কুয়েতকে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র…

Read More

দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৯ মে থেকে ১১ মে পর্যন্ত উভয় পক্ষ সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ রাখবে। ট্রাম্প দাবি করেন, তার ব্যক্তিগত অনুরোধে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের দিনকে সম্মান জানিয়ে এই সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে। ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে দুই দেশ তাদের নিয়ন্ত্রণে থাকা এক হাজার করে…

Read More