Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে। এখন রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার দায়িত্ব সবার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। বক্তব্যের শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ স্বৈরাচারমুক্ত…
আদালতের নির্দেশ অমান্য ও আদালত অবমাননার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) শাহজাদপুর চৌকি আদালতের বিচারক শানু আকন্দ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি বিচারাধীন মামলায় গত ২৪ মে আদালত ইউএনও সাবরিনা শারমিনকে বাদীর ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের ওই নির্দেশ উপেক্ষা করে গত ২১ জুন তিনি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। পরে এ ঘটনায় বাদীপক্ষ আদালত…
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়া হবে না। মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে…
ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাবে বলেও সতর্ক করেছেন তিনি। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তেহরানের পক্ষ থেকে বৈঠকের আগ্রহ প্রকাশের পর দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তার দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপের কারণেই ইরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী হয়েছে। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না এলে যুক্তরাষ্ট্র আগের মতোই সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত থাকবে। এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির…
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সচিবালয়ে সোমবার (২৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক…
আজকের পৃথিবীতে মানুষ যতটা জ্ঞান, প্রযুক্তি ও সম্পদে এগিয়েছে, ততটাই বেড়েছে একটি অদৃশ্য শত্রুর প্রভাব-ইগো (Ego)। যুদ্ধ, সম্পর্কের ভাঙন, ব্যবসায়িক ব্যর্থতা, পারিবারিক অশান্তি কিংবা কর্মক্ষেত্রের দ্বন্দ্ব-অনেক সমস্যার পেছনেই কাজ করে এই একটি বিষয়। অনেকে মনে করেন, ইগো মানেই আত্মসম্মান। কিন্তু বাস্তবে আত্মসম্মান (Self-respect) এবং ইগো (Ego) এক জিনিস নয়। আত্মসম্মান মানুষকে সম্মানিত করে, আর ইগো মানুষকে একসময় একাকী করে দেয়। ইগো কী? মনোবিজ্ঞানের ভাষায়, ইগো হলো নিজের পরিচয়, গুরুত্ব ও মূল্য সম্পর্কে মানুষের ধারণা। এটি মানুষের ব্যক্তিত্বের একটি স্বাভাবিক অংশ। কিন্তু যখন এই ধারণা অতিরিক্ত বেড়ে যায় এবং মানুষ মনে করতে শুরু করে— আমি সব জানি।আমি ভুল করতে পারি না।আমার…
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা যুগ্ম সচিব পদমর্যাদার এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। সরকারি প্রজ্ঞাপনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন…
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে গণমাধ্যমে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) গবেষণায় পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা…
নতুন কুঁড়ি-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে শিশুদের খেলাধুলার সংবাদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তুলে ধরতে নতুন কুঁড়ির সংবাদ যেন পরদিনের লিড নিউজ করা হয়। সোমবার (২৭ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্ট বাংলাদেশের ভবিষ্যৎ। যারা মাঠে খেলছে, যারা গ্যালারিতে বসে আছে, তারাই আগামী দিনের বাংলাদেশ। আপনাদের কাছে আমার অনুরোধ, যত খবরই থাক না কেন, আগামীকাল পত্রিকা ও টেলিভিশনে এই শিশুদের খেলাধুলার সংবাদটি যেন লিড নিউজ হয়।’ তিনি আরও বলেন, দেশের নানা সমস্যা থাকলেও ভবিষ্যৎ প্রজন্মের…
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ-১বি ভিসা কর্মসূচি তিন বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে এই ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীত করারও সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। সিনেটে বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এইচ-১বি ভিসার মূল উদ্দেশ্য ছিল বিশেষায়িত দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করা, কম বেতনে বিদেশি কর্মী এনে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান কমানো নয়। বিলে প্রস্তাব করা হয়েছে, তিন বছর পর কর্মসূচি পুনরায় চালু হলে ভিসা ফি ১ লাখ ডলার নির্ধারণ, বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫ হাজারে নামিয়ে আনা, ন্যূনতম বার্ষিক বেতন…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম