Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছর স্থগিতের বিল সিনেটে
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছর স্থগিতের বিল সিনেটে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজুলাই ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ-১বি ভিসা কর্মসূচি তিন বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে এই ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীত করারও সুপারিশ করা হয়েছে।

    গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। সিনেটে বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এইচ-১বি ভিসার মূল উদ্দেশ্য ছিল বিশেষায়িত দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করা, কম বেতনে বিদেশি কর্মী এনে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান কমানো নয়।

    বিলে প্রস্তাব করা হয়েছে, তিন বছর পর কর্মসূচি পুনরায় চালু হলে ভিসা ফি ১ লাখ ডলার নির্ধারণ, বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫ হাজারে নামিয়ে আনা, ন্যূনতম বার্ষিক বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করা এবং বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা হবে।

    এছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগও নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।

    এ ছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বাতিল, এইচ-১বি ভিসা থেকে স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করা এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ সীমিত করার প্রস্তাবও রয়েছে।

    অভিবাসন আইনজীবীদের মতে, প্রস্তাবিত বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানায়। ফলে নিম্ন আদালতের সেই রায় বহাল থাকে, যেখানে এ ফিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া আরোপিত অবৈধ কর হিসেবে উল্লেখ করা হয়েছিল।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এছাড়া উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত রয়েছে। ভারত, চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মী নিয়োগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি ব্যাপকভাবে ব্যবহার করে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
    Next Article নতুন কুঁড়ির সংবাদ লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    Related Posts

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    আগস্ট ৬, ২০২৬

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    আগস্ট ৬, ২০২৬

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জুলাই জাদুঘরের টিকিট কাটতে হবে অনলাইনে, জানুন প্রক্রিয়া

    সরকারের পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ

    এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

    ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম, যুক্ত হচ্ছে খাবার ভাউচার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬