Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

দেশের গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জ্বালানি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, টেলিফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়া-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি খাত, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহসংক্রান্ত যে চ্যালেঞ্জের মুখোমুখি, সে বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর…

Read More

যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন ১০ শতাংশ শুল্ক বাংলাদেশের জন্য প্রযোজ্য হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের ওপর অতিরিক্ত কোনো শুল্কের বোঝা যুক্ত হচ্ছে না। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় স্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে অংশ নেওয়ার চেষ্টা করবে সরকার। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্ত বা কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে মামলা করা…

Read More

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নিহতরা ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় কর্তৃপক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ…

Read More

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন। আদালতে হাজিরার সময় ডা. আইভীকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতকক্ষে প্রবেশ করেন। আদালতে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আজ অপরাধী। সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি। হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার…

Read More

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) তিনি প্রথম কার্যক্রম শুরু করেন। আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কমেছে। মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে। খবর রয়টার্সের। লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে আসে, যা ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়। এর আগের লেনদেনেও দুই ধরনের তেলের দাম প্রায় ৮…

Read More

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে বঙ্গভবনে তাকে রাষ্ট্রীয় ও সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাগত জানানো হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবন পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রথাগত গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করে।…

Read More

রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামীন আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামীন আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম। মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি অনুষ্ঠানের শুটিংয়ে নামীন…

Read More

জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর চিকিৎসা সুবিধার প্রসার এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য কর্মসূচি এবং অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। এই প্রতিপাদ্যে হেপাটাইটিস সম্পর্কে ভুল ধারণা দূর করে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে হেপাটাইটিস সম্পর্কে…

Read More

শুটিং চলাকালে কব্জিতে গুরুতর আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। দীর্ঘদিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় আহত হলেও ব্যস্ত শিডিউলের কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করানো হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। রোববার হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরে যান রামচরণ। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা…

Read More