Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
পিরোজপুরে ডিমের দাম বাড়লেও স্বস্তিতে নেই পোলট্রি খামারিরা। খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে বাজারে ডিমের বাড়তি দামের সুফল পাচ্ছেন না তারা। লোকসান সামলাতে না পেরে জেলার প্রায় ৩০০ খামার বন্ধের উপক্রম হয়েছে। জেলায় বছরে প্রায় ৩১ কোটি ডিম উৎপাদন হয়। এসব ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। জেলার নেছারাবাদ ও নাজিরপুর উপজেলায় সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয়। খামারিরা জানান, জুলাইয়ের শুরুতে প্রতি ডজন ডিম ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হলেও আগস্টের শুরুতে তা বেড়ে ১৪৫ থেকে ১৫০ টাকা হয়েছে। অর্থাৎ…
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান তানজিন তিশা। কিছুক্ষণ নিজের গাড়িতে অপেক্ষা করার পর আদালতে প্রবেশ করেন তিনি। এ সময় তাকে ঘিরে ছিলেন বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে মামলাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও মামলাটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন তিনি। তানজিন তিশা বলেন, সত্যের জয় সুনিশ্চিত এবং তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। উভয় পক্ষের শুনানি…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৯১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের…
সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ায় নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। হামলাকারীরা এআই দিয়ে নতুন কোনো হামলার কৌশল তৈরি করার চেয়ে প্রচলিত পদ্ধতিগুলোকে আরও দ্রুত, কার্যকর ও সংগঠিতভাবে কাজে লাগাচ্ছে। এতে সাইবার হামলার সময় কয়েক সপ্তাহ থেকে কমে কয়েক দিনে নেমে আসছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। সম্প্রতি প্রকাশিত ‘এআই সিকিউরিটি ২০২৬ রিপোর্টে’ এসব তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। সফোসের চিফ টেকনোলজি অফিসার জন পিটারসনের মতে, হামলাকারীদের কোনো প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ, নেটওয়ার্কে ছড়িয়ে পড়া এবং তথ্য চুরি করতে আগেও সময় লাগত। তবে এআই এখন এসব কার্যক্রমের গতি বাড়িয়ে দিচ্ছে। ফলে হামলা শনাক্ত ও প্রতিরোধে নিরাপত্তা দলগুলোর হাতে সময় কমে…
ঢাকার যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এআই সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় নতুন এই সিগন্যাল ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এগুলো হলো—বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ। ডিএসসিসি প্রশাসক বলেন, আধুনিক এই সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আগের মতো…
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে—জামায়াতে ইসলামীর এমন অভিযোগ নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজ কোনো বৈঠক ছিল না। যেহেতু তিনি (তারেক রহমান) প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম-আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।’ এদিন বিএনপির পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং…
নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। বিপরীত দিক থেকে আসছিল সারবোঝাই ট্রাক। নারান্দিয়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ম্যাংগোটিভি /আরএইচ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পরই সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এসেছে। ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপরই এলজিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দ্রুত পুনর্বণ্টন করা হয়। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের শূন্যতা বা স্থবিরতা তৈরি না হয়, সে জন্যই দ্রুত এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট…
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা। প্রতিষ্ঠানটিতে ‘নিরাপত্তা প্রহরী’ পদে ২ জনকে নিয়োগ দেবে। ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা পরিশোধ করতে হবে। পদের নামনিরাপত্তা প্রহরী পদের সংখ্যা০২ জন। চাকরির ধরনঅস্থায়ী প্রার্থীর ধরননারী-পুরুষ (উভয়); কর্মস্থলঢাকা। বয়স১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে http://warpo.teletalk.com.bd/ ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে…
রাজধানীর বাইরে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের পর এবার ঢাকার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন নগরবাসী। কোথাও ২০ মিনিট, আবার কোথাও এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা লোডশেডিং নিয়ে ক্ষোভ ও দুর্ভোগের কথা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘মধ্যরাতে বিদ্যুৎ গেলে গরমে ঘুমাব কী করে।’ আবার কেউ দীর্ঘদিন পর রাজধানীতে লোডশেডিংয়ের অভিজ্ঞতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানান, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে আরও প্রায় ৩০ মিনিট…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম