Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রিধির বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রিধির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’ শনিবার সকালে রিধিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের…

Read More

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরে যাচ্ছে হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে রোববার (১৬ আগস্ট) প্রতিনিধিদলটি মিশরের রাজধানী কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে। হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটাই আল-হাইয়ার প্রথম মিশর সফর। সফরে গাজায় চলমান যুদ্ধবিরতি আরও কার্যকর ও স্থায়ীভাবে সুসংহত করার উপায় নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন হামাস নেতারা। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিন ইস্যুতে মিশর ও হামাসের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদার করার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, আল-হাইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি মিশরের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। বিশেষ করে গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি এবং…

Read More

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। ডারউইনে এই জয়ের মধ্য দিয়ে ২৩ বছরের অপেক্ষার অবসান হলো টাইগারদের। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেই সুযোগেই লাল-সবুজের প্রতিনিধিরা গড়ল ইতিহাস। ডারউইনে প্রথমে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে বাংলাদেশ। ফলে ২২৮ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে ২৮৪ রান পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রান। সহজ লক্ষ্য তাড়া…

Read More

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কিশোরগঞ্জ সফর। ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সফরে জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।…

Read More

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সামনে রেখে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি কিশোরগঞ্জে তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, কিশোরগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য-‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দুপুর…

Read More

রাজধানীর উত্তরায় ব্যাংকে নেওয়ার পথে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, এ ঘটনায় সরাসরি ৮ থেকে ১০ জন জড়িত এবং তারা পেশাদার ডাকাত চক্রের সদস্য। শুক্রবার রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১…

Read More

দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। এতে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া-মোনাজাত এবং দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে-গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’ তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার…

Read More

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল প্রতিষ্ঠা করেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই সেই প্রতিষ্ঠান ঘিরে আইনি জটিলতায় পড়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে। মামলায় প্রায় ১২ লাখ ডলারের বিনিয়োগ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তারা। অভিযোগে বলা হয়েছে, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং প্রতিষ্ঠানটির প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই বিনিয়োগ করেছিলেন তারা।…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ ধরা পড়েছে ৭৯৮ জনের শরীরে। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের…

Read More

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সমস্যাগুলো মিটিয়ে নতুন এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) স্থাপন, পাইপলাইন বসানোসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় দরকার।’ খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্যাস সংকট মোকাবিলায় সরকার প্রচলিত ব্যবস্থার…

Read More