Author: admin

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘কালেকশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসিবিভাগের নাম: এসএমই পদের নাম: কালেকশন অফিসারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতকঅভিজ্ঞতা: ২ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ব্যাংক এশিয়া পিএলসি-তে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

নাক, কান ও গলা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা বা খাবার গ্রহণ–সবই এই অঙ্গগুলোর ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা বা ভুল অভ্যাসের কারণে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এসব সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ১. কানের যত্ন: কটন বাড বা অন্য কোনো বস্তু দিয়ে কানে খোঁচানো নিরাপদ নয়। এতে সংক্রমণ বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। গোসলের পর শুধু তোয়ালে বা নরম কাপড় দিয়ে কানের বাইরের অংশ মুছলেই যথেষ্ট। ২. অতিরিক্ত জোরে কথা বলা বা চিৎকার এড়িয়ে চলুন: দীর্ঘ সময় চিৎকার করলে ভোকাল কর্ডে সমস্যা হতে পারে।…

Read More

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দশম টি২০ বিশ্বকাপ। কলম্বো ও ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫টি ম্যাচের এই আসরে দক্ষিণ এশিয়ার দলগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বিতর্কও দেখা দিয়েছে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো ১৯ বছরের টি২০ ইতিহাসে অনুপস্থিত। নিরাপত্তার শঙ্কা এবং আত্মসম্মান রক্ষার্থে দেশটি ভারতে খেলা থেকে সরাসরি বঞ্চিত। ফলে লিটনদের লাল-সবুজ পতাকা এবার মাঠে নয়, কেবল দর্শকের আসনে থাকবে। আজ প্রথম ম্যাচে কলম্বোর সাগরতীরে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিকেল সাড়ে ৩টায় কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্কটল্যান্ডের, যা বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে এসেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপ পর্বে…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত মসজিদটিতে বিস্ফোরণের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতর ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরা ও ধ্বংসাবশেষ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বহু মুসল্লিকে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন নামাজে অংশ নেওয়া মানুষজন। মসজিদের বাইরের বাগান এলাকাতেও আহতদের পড়ে থাকতে দেখা যায়, যারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃত ধরন…

Read More

ফেনীতে পরকীয়ার সন্দেহে ঘরে ঢুকে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক স্বামী। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরেক নারীও হামলার শিকার হন। এতে স্ত্রীর বাম হাতের চারটি আঙুল এবং অপর নারীর বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের আদালতপাড়া এলাকার আজমীরি বেগম সড়কের নূর জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে। আটক সুজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি ফিরোজা আক্তারের (২৩) স্বামী এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। আহত দুই নারী হলেন-ফিরোজা আক্তার ও আফসানা আক্তার (৩০)। তারা দুজনই ফেনী শহরের হাজারী রোডের…

Read More

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মাধ্যমে তৈরি পোশাকসহ মোট ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। এটিই বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এই ইপিএ কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়;…

Read More

নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বানের কথা জানান তিনি। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘সুশাসন কেবল নিশ্চিত হতে পারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে-তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় আমাদের রয়েছে।’ তিনি আরও লেখেন, ‘আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে। এর আগে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ইনকিলাব মঞ্চ জানায়, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার ৫৪ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। শুক্রবার দুপুরে…

Read More

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নেমে এসেছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ৬২ হাজার টাকা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ…

Read More

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্তের আইনি দিক পর্যালোচনা করে আগামী রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় চিঠি পাঠাবে সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর…

Read More