Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ রাখার বিধান অনুযায়ী ওই সময় থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।man ইসি সূত্র জানায়, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের…
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, কয়েক দিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, পেটের সমস্যা ও বমির কারণে আমির হামজা লবণশূন্যতায় ভুগছিলেন। বর্তমানে…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। তিনি বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোথাও কোনো ধরনের কারচুপি বা অনিয়মের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা এই…
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মোট ২৩ হাজার ৮৬৫টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়। এতে আরও জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের…
বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদের জালিয়াতি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের কর্মীরা বিদেশে গিয়ে যদি ভুয়া সনদের কারণে আস্থা হারায়, তবে দক্ষতা উন্নয়নের সকল উদ্যোগই বিফল হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর গভর্নিং বডির দ্বিতীয় সভায় তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একবার নিয়োগকর্তারা আস্থা হারালে সামনে এগোনো কঠিন হয়ে পড়বে। প্রধান উপদেষ্টা দেশের শ্রমশক্তির জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ…
পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ এবং বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালক মিনহাজ মান্নান ইমন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহ-সভাপতি মো. নাফিজ আল তারিক, সিএফএ,…
এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, উনারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন, কিন্তু আমাদের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি আছে, তাই এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সংক্রান্ত প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়। গত এক মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপে আলোচনা শুরু হলেও প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে চুক্তি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হবে। এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)…
জাপানের সঙ্গে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের জন্য এক ‘ঐতিহাসিক ধাপ’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পণ্য জাপানের বাজারে আরও সহজ ও স্থিতিশীলভাবে প্রবেশাধিকার পাবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিজিএমইএ এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির ফলে ২০৩৫ সালের মধ্যে দেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য অর্জনে সহায়তা হবে। বিজিএমইএ আশাবাদ ব্যক্ত করেছে, চুক্তির মাধ্যমে জাপানের বাজারে বাংলাদেশের অংশ অন্তত ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। চুক্তি অনুযায়ী, রপ্তানি পণ্যের ওপর শুল্ক পুরোপুরি বাতিল করা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়ার শর্তগুলো সহজ করা হয়েছে। এক ধাপের উৎপাদিত পণ্যের ওপরও শুল্কমুক্ত সুবিধা…
পবিত্র রমজান মাসের আগে দেশের বাজারে খেজুরের দাম উচ্চতম পর্যায়ে পৌঁছেছে। বিলাসবহুল পণ্য হিসেবে পরিচিত এই ফলের দাম কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানের খেজুরের দামও নিম্নআয়ের মানুষের জন্য প্রায় ১০০ টাকা বেড়েছে। শুল্ক হার কমানোয় আমদানি বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণের প্রত্যাশা থাকলেও, বাস্তবে দাম হু হু করে বেড়ে গেছে। চলতি মাসে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বহুল বিক্রিত জাহিদী খেজুর বিক্রি হচ্ছে কেজিতে ৩২০ থেকে ৩৫০ টাকায়। একমাস আগে এ দাম ছিল ২৫০ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ৭০–১০০ টাকার বৃদ্ধি ঘটেছে। উন্নত মানের খেজুরের দামও হু হু করে বাড়ছে। ইরানি মরিয়ম বিক্রি হচ্ছে ১২০০–১৪০০ টাকায়,…
বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতকে আইনসম্মত ৫ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে অব্যাহতি দিতে শ্রম আইন সংশোধনের যে কোনো উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে শেভরন বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়ন (সিবিইইউ)। একই সঙ্গে বিচারাধীন বিষয়ে শ্রম আইন ও শ্রম বিধিমালায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ এবং জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তফা সোহেল ইকবাল, সহসভাপতি এস এম শাহরিয়ার আবেদীন, টাল্লো বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদসহ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম