Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। আগামী রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য ২২ নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার নথি অনুযায়ী,…

Read More

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (১৬ আগস্ট) কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় রাজধানী ঢাকা, বিভিন্ন জেলা ও মহানগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জে চারটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ছয় লাখ…

Read More

ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং ও তদারকির জন্য দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে ১৪ দফা নির্দেশনা পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের কার্যকারিতা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা প্রয়োজন। সেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায়…

Read More

একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও ভিসা থাকলেই সরাসরি দেশটিতে প্রবেশ করা যাবে না। প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে। জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে একাধিকবার সৌদি…

Read More

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে ১৫২ সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়। একই দিনে ১৩৫ উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কেও বদলি করা হয়েছে। লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের…

Read More

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশনস’ শীর্ষক এ প্রশিক্ষণ ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হয়। রোববার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণে বিএসইসির সহকারী পরিচালক ও সমমান এবং ব্যক্তিগত কর্মকর্তা ও সমমান পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এতে দেশের পুঁজিবাজারের কার্যক্রম ও কাঠামো, লেনদেন, নিষ্পত্তি, নজরদারি, তালিকাভুক্তি, করপোরেট সুশাসন, বাজার পর্যবেক্ষণ, ট্রেক-সংক্রান্ত বিষয় এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে মৌলিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা…

Read More

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব খরচ সরকার বহন করবে। একই সঙ্গে ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী…

Read More

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমান (৫৮) সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি…

Read More

তরুণদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা ও আর্থিক সচেতনতা বাড়াতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে আয়োজন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। একই অনুষ্ঠানে এনএসইউর শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন।…

Read More

রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে…

Read More