Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুর শোলাবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে যাওয়া একটি বাস ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি বাস মাধপুর শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ…
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে দায়ের করা লিভ টু আপিল খারিজ হওয়ায় ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ সংক্রান্ত শুনানি শেষে এসব আদেশ দেওয়া হয়। ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। হাইকোর্ট ওই রিট খারিজ করলে এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। তবে আপিল বিভাগ নির্বাচন শেষে এ বিষয়ে শুনানির সিদ্ধান্ত দেওয়ায় কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে বাধা থাকছে না। কুমিল্লা-৩ আসনে বিএনপির…
বাংলাদেশের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানিখাতের ওপর দীর্ঘদিনের শুল্কচাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রচারণা শেষ হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সবাই প্রচার-প্রচারণায় ব্যস্ত। তবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যে তা শেষ করতে হবে।” নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যেই প্রার্থীদের সব ধরনের…
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করে। একই সঙ্গে শ্রীলঙ্কার পক্ষ থেকেও ম্যাচটি খেলার আহ্বান জানানো হয়। খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। পাকিস্তান সরকার জানায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে হওয়া উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পর্কে অবহিত করেন। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর অনুরোধ এবং বহুপাক্ষিক আলোচনার অগ্রগতি বিবেচনায় নিয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট…
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগত থেকে রাজনীতি—সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে এখানে এসেছি কোনো গতানুগতিক…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তরুণ-তরুণীদের বেকার সমস্যা দূর করাই হবে বিএনপির অন্যতম প্রধান অগ্রাধিকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স খাতে বিনিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে এক বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিবারপ্রধান নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক ও ভোট পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর কোনো বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।’ এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল বহন নিষিদ্ধের নির্দেশনা জারি করেছিল। এতে শুধু প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার ও ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসারকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির…
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নতুন নির্দেশনার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এমন সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ বলে অভিহিত করেছেন তিনি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে হাসনাত লিখেছেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এলাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম