Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সিসিটিভি, বডি ক্যামেরা, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ডিটেক্টর ও মোবাইল জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর কারা ব্যবস্থাপনাকে আধুনিক, মানবিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। কারা মহাপরিদর্শক বলেন, কারাগারের নিরাপত্তা জোরদারে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ডিটেক্টর, গ্রাউন্ড সুইপিং মেশিন…

Read More

প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের শেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, খেলায় খেলায় শেখানোর মাধ্যমে শিশুদের চিন্তাশক্তি, সমস্যা সমাধান ও সৃজনশীলতা বাড়ানো সম্ভব। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, শিশুদের শুধু মুখস্থ করিয়ে ভালোভাবে শেখানো সম্ভব নয়। আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করতে খেলাধুলাভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা প্রয়োজন। এতে শিশুদের শেখার সক্ষমতার পাশাপাশি ক্রিটিক্যাল থিংকিং ও সমস্যা সমাধানের দক্ষতাও গড়ে উঠবে। তিনি জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ও সহযোগী…

Read More

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পিএসসি চেয়ারম্যান তাকে ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার অপরাহ্নে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা রয়েছে। পদত্যাগের কারণ জানতে চাইলে এস এম মতিউর রহমান বলেন, চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণেই তিনি অব্যাহতি নেওয়ার…

Read More

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করেছে দলটি। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী…

Read More

বাথরুমে গিয়ে হঠাৎ মাথা ঘোরা, দুর্বল হয়ে পড়া কিংবা জ্ঞান হারানোর ঘটনা অনেকেরই ঘটে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাতের ঝুঁকি বেশি। তবে বাথরুমে গোসল করার কারণে সরাসরি স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং বাথরুমের পরিবেশ, শরীরের অবস্থানের দ্রুত পরিবর্তন, অতিরিক্ত গরম বা ঠান্ডা, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ এবং পড়ে যাওয়ার মতো বিষয় হঠাৎ অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণ বসে থাকা বা শোয়া অবস্থা থেকে দ্রুত দাঁড়িয়ে গেলে কিছু মানুষের রক্তচাপ সাময়িকভাবে কমে যেতে পারে। একে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলা হয়। এতে মাথা…

Read More

সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মামলা চলমান থাকলে গ্রাহককে কোনো প্রণোদনা বা নীতি সহায়তা না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সহায়তা পেতে হলে গ্রাহককে আগে মামলা প্রত্যাহার করে এ বিষয়ে হলফনামা দিতে হবে। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতকে প্রত্যাশিত অবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দিয়ে আসছে। তবে কোনো কোনো গ্রাহক একদিকে এসব সুবিধা গ্রহণ করছে, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে রিট পিটিশনসহ বিভিন্ন মামলা চালিয়ে…

Read More

ঢাকার গণপরিবহন ব্যবস্থা পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সড়কমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ২০০টি ইভি বাস কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জীবাশ্ম…

Read More

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি চিকিৎসার পর অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, বর্তমানে তার দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’। সোমবার (১৭ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে একটি মেডিকেল প্রতিবেদন দেশটির সুপ্রিম কোর্টে জমা দেয়। মঙ্গলবার আদালতে তার আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আবেদনে ইসলামাবাদের একটি হাসপাতালে ইমরানের চিকিৎসার ব্যবস্থা, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি চাওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে কারা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। কারাগারের চিকিৎসকেরা দিনে তিনবার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এ…

Read More

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত এ পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ…

Read More

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীতে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস। প্রাথমিকভাবে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে বাস দুটি নির্ধারিত রুটে যাত্রী পরিবহন করবে। কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট ও কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলবে বাস দুটি। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ…

Read More