Author: admin

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ‘আজাদীর যাত্রা’ কর্মসূচির প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে এবং একটি দলের পক্ষে প্রকাশ্যে ভূমিকা রাখে, তাহলে নির্বাচন ও গণভোট আয়োজনের কোনো অর্থ থাকে না। তিনি বলেন, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র রক্ষা করতে চায়, তাহলে প্রশাসনের নগ্ন ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধেও তাদের কথা বলতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য…

Read More

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বহাল রাখার রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট প্রকাশকে অবৈধ ঘোষণা করেন। ওই রায়ে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত বাতিল করা হয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সিইসি বলেন, সবার সহযোগিতা পেলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন ঘিরে পরিবেশ ও পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিলের শুনানি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, যা চলবে ১৮…

Read More

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি) ব্র্যাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পদটি ফুল টাইম ভিত্তিতে এবং কর্মস্থল হবে দেশের যেকোনো শাখা। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদন করতে আগ্রহীদের বিডিজবস ডটকম-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সূত্র: বিডিজবস ডটকম

Read More

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। ইসলামী ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অসামান্য অবদান ও কার্যকর নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে গত ৩০ ডিসেম্বর রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। এনআরবি ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ বিভিন্ন দেশের…

Read More

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‍্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর আইনজীবী নাঈম কিবরিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। এরপর ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেটকারে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন তারা। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অন্য…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টি করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সবক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠকে তারা দেশের অর্থনৈতিক বর্তমান অবস্থান, বেকারত্বসহ বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এসময় তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন ও ক্ষমতায় গেলে সেসব সমাধানের আশ্বাস দেন। বৈঠকের পর এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা আজ আলোচনা করেছি…

Read More

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান অনেক মানুষ। ফেসবুকে একাধিক ব্যবহারকারী জানান, সিলেট নগরী ও আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল।…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ বেশ আশাব্যঞ্জক। যারা কিছুদিন আগেও নির্বাচনের বিরোধিতা করছিল, তারাও এখন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে-এটাই এর বড় প্রমাণ। রোববার (৪ জানুয়ারি) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘যেসব রাজনৈতিক দল আগে বলত নির্দিষ্ট কিছু দাবি পূরণ না হলে নির্বাচন হতে দেবে না, তারাও এখন প্রার্থী ঘোষণা করেছে, মনোনয়নপত্র দাখিল করেছে এবং নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। সবাই নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, কিছু গোষ্ঠী এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে…

Read More

২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। ২০২৪ সালের ডিসেম্বরে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার। রোববার (৪ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। ইপিবির তথ্য অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে বড় ধরনের পতন হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয়ে তুলনামূলক কম হ্রাস লক্ষ্য করা গেছে। এই ছয় মাসে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ২৩ হাজার ৯৯৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ২৪ হাজার ৫৩৩ দশমিক ৫০…

Read More