Author: admin

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগে পরাজয় স্বীকার না করলে কোনো ধরনের শান্তি আলোচনা সম্ভব নয়। মঙ্গলবার (১৭ মার্চ) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতি বৈঠকেই মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিবকে শুধু পরাজয় স্বীকারই নয়, যুদ্ধের ক্ষতিপূরণও দিতে হবে—তবেই আলোচনার পথ খুলতে পারে। জানা গেছে, অন্তত দুটি দেশের মাধ্যমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে…

Read More

দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শামস সুমন দীর্ঘ সময় একটি বেসরকারি রেডিওতে কর্মরত ছিলেন। পাশাপাশি অভিনয়েও নিয়মিত দেখা যেত তাকে। সর্বশেষ মিশন এক্সট্রিম চলচ্চিত্রে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘মন জানেনা মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কথা ধৈর্য ধরে শুনছেন, তিনি কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। আশিক চৌধুরী লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এবং ওয়ান-অন-ওয়ান রিভিউতে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে। ‘প্রথমত, হি ইজ আ গুড লিসেনার। উনি সবার কথা ধৈর্য ধরে শুনছেন।…

Read More

কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করছে সরকার। পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ড সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, এটি একটি প্রি-পাইলটিং প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। দেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে। উপজেলাগুলো হলো-টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী। বৈঠকে…

Read More

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ওপর কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, কিন্তু সেই বোঝা আমরা ফেলে দিয়েছি।’ মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর ঢাকার মিরপুর-১০ এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম মাথা…

Read More

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ’র নতুন সভাপতি হয়েছেন মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবির রুপল। আর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন। সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে এই কমিটি করা হয়। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে- মাই টিভির প্লানিং এডিটর অ্যান্ড চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবির রুপল দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. এম. বাদশাহ, সহ-সভাপতি বাংলা…

Read More

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা তৎপর থাকার ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ঈদকে ঘিরে রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। এ কারণে তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সিভিল টিম কাজ করছে। র‍্যাব জানিয়েছে, সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়…

Read More

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীদের অভিযোগ, এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও দোলাইরপাড়সহ দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন কাউন্টারে দেখা গেছে দীর্ঘ লাইন ও টিকিট সংকট। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না। আবার অতিরিক্ত টাকা দিলে টিকিট পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সরেজমিনে যাত্রাবাড়ী এলাকায় দেখা যায়, সকাল থেকে যানবাহনের চাপ দ্রুত বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে মানুষ বাসের অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ বাস পেয়ে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা জানিয়ে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনি অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়…

Read More

প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেছেন, মাছ ধরতে এখন থেকে জেলেদের আর কোন ইজারা দিতে হবে না। “জাল যার, জল তার” এখন থেকে এই নীতি মেনে কাজ করা হবে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, ‘অনেক সময় জেলেদের মাছ ধরতে গেলে ইজারার জন্য টাকা দিতে হয়। এখন থেকে এসব ক্ষেত্রে ইজারা যেন না দিতে হয় সেই ব্যবস্থা করা…

Read More