Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
    আন্তর্জাতিক

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

    By adminজানুয়ারি ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

    রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন প্রথমে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

    আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। এখনো লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আদিফের তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রেলস্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

    দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    মালাগাভিত্তিক বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো ট্রেনটির লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই–এর সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো। তিনি বলেন, ‘আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি এবং বুঝতে পারি ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।’

    দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। এক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র: বিবিসি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
    Next Article শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ক্রেডিট রেটিং কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা

    Related Posts

    যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত আরও ৩২

    জুন ২১, ২০২৬

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান

    জুন ২০, ২০২৬

    ‘ইতালি কারও কাছে ভিক্ষা করে না’, ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

    জুন ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬