Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

    জুন ২০, ২০২৬

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান

    জুন ২০, ২০২৬

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

    জুন ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘ইতালি কারও কাছে ভিক্ষা করে না’, ট্রাম্পকে কড়া জবাব মেলোনির
    আন্তর্জাতিক

    ‘ইতালি কারও কাছে ভিক্ষা করে না’, ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

    By adminজুন ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জি-৭ শীর্ষ সম্মেলনে ছবি তোলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সম্প্রতি একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে শেষ পর্যন্ত তিনি সম্মতি দেন।

    ট্রাম্পের এ মন্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দেন।

    মেলোনি বলেন, ‘আমি এই মন্তব্যে বিস্মিত। ইতালি কিংবা আমি কখনো কারও কাছে অনুরোধ বা ভিক্ষা করে কিছু আদায় করার প্রয়োজন বোধ করি না।’

    তিনি আরও বলেন, ‘ট্রাম্প মিত্রদের প্রতি যতটা কঠোর আচরণ করেন, পশ্চিমাদের প্রকৃত প্রতিপক্ষদের ক্ষেত্রে ততটাই নমনীয় অবস্থান গ্রহণ করেন।’

    এ ঘটনার জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য শুধু একজন নেতাকে নয়, পুরো ইতালিকেই অসম্মান করেছে।

    ইতালির রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির কয়েকজন মন্ত্রী ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, এমন বক্তব্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

    বিশ্লেষকদের মতে, জি-৭ সম্মেলন-পরবর্তী এই বাকযুদ্ধ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন
    Next Article মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

    Related Posts

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান

    জুন ২০, ২০২৬

    ব্রাজিলের সামনে জয় ছাড়া বিকল্প নেই, বাঁচা-মরার লড়াই হাইতির

    জুন ১৯, ২০২৬

    দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কবার্তা

    জুন ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

    রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মামুনুল হক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬