Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি লাগবে: তথ্য উপদেষ্টা

    জুন ৬, ২০২৬

    ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

    জুন ৬, ২০২৬

    সান মারিনোকে হারিয়ে ইউরোপে বাংলাদেশের ইতিহাস

    জুন ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের
    বিজ্ঞান ও প্রযুক্তি

    এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের

    By adminজুন ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন ধরনের টিকা তৈরির দাবি করেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, এই টিকা বিভিন্ন ধরনের ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে এবং ভবিষ্যতে মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

    গবেষকদের মতে, টিকার মূল নকশা সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। পরে সেটির কার্যকারিতা মানুষের শরীরে পরীক্ষা করা হয়। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে টিকা উন্নয়নের ঘটনা বিশ্বে এবারই প্রথম বলে দাবি করা হচ্ছে। তবে গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

    গবেষণা দলের তথ্য অনুযায়ী, টিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সব ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে মহামারির কারণ হতে পারে এমন নতুন ভাইরাসের বিরুদ্ধেও এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে গবেষকরা ইনফ্লুয়েঞ্জা ও ইবোলা ভাইরাস মোকাবিলায় একই ধরনের টিকা তৈরির কাজও শুরু করেছেন।

    সাধারণত টিকা মানুষের শরীরকে নির্দিষ্ট কোনো সংক্রমণ শনাক্ত ও প্রতিরোধ করতে শেখায়। তবে অনেক ভাইরাস দ্রুত জিনগত পরিবর্তন বা মিউটেশনের মাধ্যমে নিজেদের বৈশিষ্ট্য বদলে ফেলতে পারে। ফলে প্রচলিত টিকার কার্যকারিতা কমে যায় এবং নিয়মিত হালনাগাদ করতে হয়।

    কোভিড-১৯ ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকার ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়।

    গবেষণা প্রকল্পের নেতৃত্বদানকারী অধ্যাপক জনাথন হিনি বলেন, ‘সাধারণত কোনো ভাইরাস ছড়িয়ে পড়ার পর টিকা তৈরির কাজ শুরু হয়। কিন্তু আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভাইরাস ছড়ানোর আগেই প্রতিরোধের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য সংক্রমণ বা মহামারি শুরু হওয়ার আগেই সুরক্ষা নিশ্চিত করা।’

    গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, তারা বিভিন্ন ধরনের পরিচিত করোনাভাইরাসের জিনগত তথ্য সংগ্রহ করেন। এরপর এআই সেই তথ্য বিশ্লেষণ করে একটি ‘সুপার-অ্যান্টিজেন’ তৈরি করে, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে করোনাভাইরাসের বিস্তৃত পরিসরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশিক্ষণ দেয়।

    গবেষণা দলের দাবি, ভাইরাসে নতুন মিউটেশন ঘটলেও কিংবা প্রাণী থেকে মানুষের মধ্যে নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়লেও এই প্রযুক্তিভিত্তিক টিকা কার্যকর থাকতে পারে।

    অধ্যাপক জনাথন হিনি বলেন, ‘এই প্রযুক্তি মহামারি মোকাবিলার প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। ভবিষ্যৎ সংক্রমণের বিরুদ্ধে আগাম প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএবারের ডেঙ্গু হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের ঝুঁকির সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর
    Next Article সান মারিনোকে হারিয়ে ইউরোপে বাংলাদেশের ইতিহাস

    Related Posts

    আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি লাগবে: তথ্য উপদেষ্টা

    জুন ৬, ২০২৬

    ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

    জুন ৬, ২০২৬

    সান মারিনোকে হারিয়ে ইউরোপে বাংলাদেশের ইতিহাস

    জুন ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি লাগবে: তথ্য উপদেষ্টা

    ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

    সান মারিনোকে হারিয়ে ইউরোপে বাংলাদেশের ইতিহাস

    এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫