Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের

    জুন ৬, ২০২৬

    এবারের ডেঙ্গু হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের ঝুঁকির সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর

    জুন ৬, ২০২৬

    যুদ্ধবিরতি থাকলেও থামছে না সংঘাত, ইরানে মার্কিন হামলার আবারও জবাব দিল আইআরজিসি

    জুন ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এবারের ডেঙ্গু হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের ঝুঁকির সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর
    জাতীয়

    এবারের ডেঙ্গু হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের ঝুঁকির সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর

    By adminজুন ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এবারের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি মৌসুমে ‘হেমোরেজিক ডেঙ্গু’ বা রক্তক্ষরণজনিত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

    শনিবার (৬ জুন) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হওয়ার আশঙ্কা থাকে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় জনগণকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

    ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির অংশ হিসেবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, পরিদর্শনের সময় কোনো বাসাবাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষিণ সিটি করপোরেশনের এক জরিপ অনুযায়ী, সংস্থাটির ৬৩টি ওয়ার্ডই ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। তার মতে, ডেঙ্গু প্রতিরোধে ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের। উভয় পক্ষের সমন্বিত উদ্যোগেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

    বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুদ্ধবিরতি থাকলেও থামছে না সংঘাত, ইরানে মার্কিন হামলার আবারও জবাব দিল আইআরজিসি
    Next Article এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের

    Related Posts

    এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের

    জুন ৬, ২০২৬

    যুদ্ধবিরতি থাকলেও থামছে না সংঘাত, ইরানে মার্কিন হামলার আবারও জবাব দিল আইআরজিসি

    জুন ৬, ২০২৬

    মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

    জুন ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এআই দিয়ে নতুন টিকা তৈরির দাবি কেমব্রিজ গবেষকদের

    এবারের ডেঙ্গু হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের ঝুঁকির সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর

    যুদ্ধবিরতি থাকলেও থামছে না সংঘাত, ইরানে মার্কিন হামলার আবারও জবাব দিল আইআরজিসি

    মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫