Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬

    দেশে তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি লাগবে: তথ্য উপদেষ্টা
    জাতীয়

    আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি লাগবে: তথ্য উপদেষ্টা

    By adminজুন ৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী বাজেটে বিদ্যুৎ খাতে প্রায় ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

    তথ্য উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম ইতোমধ্যে সমন্বয় করা হলেও ভর্তুকির চাপ পুরোপুরি কমেনি। ফলে আগামী অর্থবছরের বাজেটে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ রাখতে হবে।

    তিনি আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রাথমিকভাবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ায়। তবে সরকারের আপিলের পর আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (৫১-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য দাম বৃদ্ধি কার্যকর হয়নি। এতে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহক আগের দরে বিদ্যুৎ পাচ্ছেন।

    জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের প্রভাব পড়ছে। পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সমন্বয় করা হলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, কারণ এটি পরিবহন ও কৃষিখাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

    সরকারের লক্ষ্য সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখা বলেও জানান তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
    Next Article নগদের প্রশাসককে জড়িয়ে চক্রান্তমূলক অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

    Related Posts

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    আদ্-দ্বীন হাসপাতালের ৭৬ রোগীকে নিয়ে অনিশ্চয়তা, অসহায় স্বজনরা

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    দেশে তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি

    মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬