Author: ম্যাংগো টিভি

দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও সেন্টমার্টিনগামী কোনো জাহাজ আজ (১ নভেম্বর) যাত্রা করেনি। কক্সবাজার থেকে দ্বীপে ভ্রমণের অনুমতি না নেওয়ায় পর্যটকশূন্য রয়ে গেছে দেশের একমাত্র প্রবালদ্বীপটি। সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণের অনুমতি থাকলেও জাহাজ মালিকরা তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, কক্সবাজারের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার-আউলিয়া’ নামের দুটি জাহাজ চালুর পরিকল্পনা থাকলেও মালিকপক্ষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি বলেন, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া-আসা প্রায় অসম্ভব।…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সব সমবায়ী…

Read More

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে মামলা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বর্তমান পরিচালক মিনহাজ মান্নান ইমন অব্যাহতি পেয়েছেন। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। আইনজীবী মঈন ফিরোজী জানিয়েছেন, আদালতের এই রায়ের মাধ্যমে মিনহাজ মান্নানের বিরুদ্ধে চলমান মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। মামলার ইতিহাস অনুযায়ী, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর চারজন হলেন সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম…

Read More

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, তা চায় বিএনপি। কিন্তু সেই নির্বাচন বানচালে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুই ব্যালটে ভোট হবে—একটি গণভোটের, আরেকটি সংসদ নির্বাচনের। বিএনপি মহাসচিব আরও বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান-জনগণের দাবি একটি অবাধ নির্বাচন, সেটিতে যেন কেউ বাধা না দেয়। তিনি…

Read More

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (৩১ অক্টোবর) আদালতের আদেশ অনুযায়ী ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর এ বিষয়ে আদেশ দেন। আদালতের নির্দেশে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সিআইডি। সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করে। মামলায় দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে উঠে আসে, ‘জয়…

Read More

সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে শুক্রবার (৩১ অক্টোবর) ধর্মীয় ও সামাজিক পরিবেশে উদ্বোধন করা হয়েছে হাজী মোহাম্মদ ছামুছুদ্দিন এতিমখানা মাদ্রাসা ও মসজিদের নামিরা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মরহুম হাজী মোহাম্মদ ছামুছুদ্দিনের বড় ছেলে হাজী কুতুবউদ্দিন, মেজো ছেলে হাজী আশরাফ উদ্দিন ও ছোট ছেলে হাজী শাহাবুদ্দিন। অনুষ্ঠানে হাজী ছামুছুদ্দিন পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক মুসল্লি। উদ্বোধনের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। হাজী আশরাফ উদ্দিন বলেন, আমার পিতা হাজী মো. ছামুছুদ্দিন ছিলেন একজন সমাজসেবক ও দানশীল মানুষ। তাঁর…

Read More

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যে পদক্ষেপটি দেশের জন্য সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটিই নেবেন। এ সময় প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা, সময়োপযোগী সমন্বয় এবং শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা, ২০২৫-এ বিজয়ী দশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ড. ইউনূস এ কথা বলেন। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় অংশগহণলব্ধ অর্জিত অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন। প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই বিজয় অর্জনের জন্য। এটা বহু জনের সঙ্গে প্রতিযোগিতার ফলাফল। তিনি বলেন, প্রতিযোগিতার আসরটি আসলে এক ধরনের ক্যাবিনেট,…

Read More

দিন দিন লাগামহীন হয়ে পড়ছে খেলাপি ঋণ। যদিও আগামী বছরের মধ্যে খেলাপি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে বিগত সরকারের সময় গোপন করে রাখা বিপুল পরিমাণ খেলাপির প্রকৃত চিত্র প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। তবে রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনসহ বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক-অর্থায়ন সুবিধা নিয়ে বরাবরের মতোই প্রশ্ন তুলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকস প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড.…

Read More

বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেও যেখানে কেজিপ্রতি ৬০ টাকার নিচে কোনো সবজি মিলত না, সেখানে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে। সবজির পাশাপাশি কিছুটা কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দামও। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। সবজি বিক্রেতারা জানান, বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। এখন শীতের আগাম শিম ৬০–৮০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৫০ টাকা পিস, মুলা ৪০–৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২০ টাকা, কাঁচা পেঁপে ও…

Read More