Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কাবিলগঞ্জে হাজী ছামুছুদ্দিন এতিমখানা ও মসজিদের নামিরা উদ্বোধন
    Uncategorized

    কাবিলগঞ্জে হাজী ছামুছুদ্দিন এতিমখানা ও মসজিদের নামিরা উদ্বোধন

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩১, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে শুক্রবার (৩১ অক্টোবর) ধর্মীয় ও সামাজিক পরিবেশে উদ্বোধন করা হয়েছে হাজী মোহাম্মদ ছামুছুদ্দিন এতিমখানা মাদ্রাসা ও মসজিদের নামিরা।

    দীর্ঘদিনের প্রত্যাশিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মরহুম হাজী মোহাম্মদ ছামুছুদ্দিনের বড় ছেলে হাজী কুতুবউদ্দিন, মেজো ছেলে হাজী আশরাফ উদ্দিন ও ছোট ছেলে হাজী শাহাবুদ্দিন।

    অনুষ্ঠানে হাজী ছামুছুদ্দিন পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক মুসল্লি। উদ্বোধনের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    হাজী আশরাফ উদ্দিন বলেন, আমার পিতা হাজী মো. ছামুছুদ্দিন ছিলেন একজন সমাজসেবক ও দানশীল মানুষ। তাঁর রেখে যাওয়া মানবসেবার আদর্শ আমরা অনুসরণ করছি। এই মসজিদ ও মাদ্রাসা হবে মানুষের কল্যাণে নিবেদিত একটি কেন্দ্র।

    তিনি আরও বলেন, আমি আসন্ন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি জনগণের সেবার উদ্দেশ্যে। সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

    এ সময় স্থানীয় প্রবীণ সমাজসেবক আব্দুল হালিম বলেন, হাজী আশরাফ উদ্দিনের মতো তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোগড়াপাড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

    অনুষ্ঠানটি কাবিলগঞ্জে পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। ধর্মীয় পরিবেশে আয়োজিত এই উদ্বোধন শুধু একটি মসজিদ বা মাদ্রাসার আনুষ্ঠানিকতা নয়-এটি ছিল ঐক্য, ভালোবাসা ও মানবসেবার প্রতিচ্ছবি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
    Next Article শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ২১১৪ মামলা

    জুন ১৭, ২০২৬

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬