Author: নিজস্ব প্রতিবেদক

দিন দিন লাগামহীন হয়ে পড়ছে খেলাপি ঋণ। যদিও আগামী বছরের মধ্যে খেলাপি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে বিগত সরকারের সময় গোপন করে রাখা বিপুল পরিমাণ খেলাপির প্রকৃত চিত্র প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। তবে রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনসহ বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক-অর্থায়ন সুবিধা নিয়ে বরাবরের মতোই প্রশ্ন তুলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকস প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড.…

Read More

বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেও যেখানে কেজিপ্রতি ৬০ টাকার নিচে কোনো সবজি মিলত না, সেখানে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে। সবজির পাশাপাশি কিছুটা কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দামও। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। সবজি বিক্রেতারা জানান, বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। এখন শীতের আগাম শিম ৬০–৮০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৫০ টাকা পিস, মুলা ৪০–৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২০ টাকা, কাঁচা পেঁপে ও…

Read More

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোণা সদর উপজেলার আসদআটি গ্রামের শহিদ মিয়া (৪২)। আহতদের মধ্যে শহিদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি বিকল হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে দৃশ্যমানতা কম থাকায় ময়মনসিংহ থেকে আসা অটোরিকশাটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়,…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান রিংশাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও জালিয়াতির ঘটনায় কোম্পানিটির নয়জন বিদেশি মালিক-কর্মকর্তা ও বাংলাদেশের ফার গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদের ফারুকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিদেশিদের মধ্যে রয়েছেন- সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে ও মিস্টার সুং ওয়ে মিন। দুদকের আবেদনে বলা হয়েছে, ফার…

Read More

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই জাদুঘর’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আগে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার চলছে, তাঁর ব্যবহৃত বাসভবন গণভবনকে জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, এই…

Read More

পুঁজিবাজারে শেয়ারের প্রাথমিক ইস্যু (আইপিও) সংক্রান্ত নতুন নীতিমালার খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়ার নাম ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস) রুলস, ২০২৫’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়াটি কমিশনের ওয়েবসাইটে (https://sec.gov.bd ) প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সুধীজনদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। খসড়াটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিংকে।  বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নীতিমালা পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য আছে। কমিশনের বিবেচনায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে, এটি কোনো রাজনৈতিক দলের চাপে নেওয়া সিদ্ধান্ত নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। কেউ কেউ ধারণা করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির প্রেক্ষিতে প্রতীকটি যুক্ত করা হয়েছে। তবে এসব দাবি নাকচ করে ইসি সচিব বলেন, কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে।…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও দেওয়া হয়। একইসঙ্গে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্ব এক ব্যক্তির ওপর অর্পণ নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন মহলে সমালোচনা…

Read More

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজনীতিতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে যখন মতানৈক্য চলছে, ঠিক সেই সময়ে নাগরিক ঐক্য এ আলোচনা সভার আয়োজন করে। এতে দলটির নয় দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করা হয়। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পাশাপাশি উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ সমমনা নয়টি দলের নেতাকর্মীরা। সাইফুল হক বলেন, যারা গত ১৫ বছর জনগণের ভোটাধিকার…

Read More

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারাদেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। দেশের বিভিন্ন বিভাগে জমজমাটভাবে চলছে ৩০ দিনব্যাপী এই ফেয়ার। এসব ফেয়ারে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার এবং আইটি অ্যাক্সেসরিজ ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহার এবং র‍্যাফেল ড্র। ইতোমধ্যে ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে, সিলেটের বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটে, রংপুরের সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে, ময়মনসিংহের রামবাবু রোডের আলাকা নদী বাংলা কমপ্লেক্সে, খুলনার জলিল টাওয়ারে, চট্টগ্রামের আর.এফ. জহুরা টাওয়ারে ও আগ্রাবাদের কম্পিউটার সিটিতে এবং রাজশাহীর গ্রেটার রোডের ওসমান সুপার মার্কেটে। ফেয়ার শুরুর পর থেকেই ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক…

Read More