Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শীতের আগাম সবজিতে স্বস্তি, কমেছে বাজারের অস্থিরতা
    বিজনেস

    শীতের আগাম সবজিতে স্বস্তি, কমেছে বাজারের অস্থিরতা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেও যেখানে কেজিপ্রতি ৬০ টাকার নিচে কোনো সবজি মিলত না, সেখানে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে। সবজির পাশাপাশি কিছুটা কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দামও।

    শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।

    সবজি বিক্রেতারা জানান, বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। এখন শীতের আগাম শিম ৬০–৮০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৫০ টাকা পিস, মুলা ৪০–৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২০ টাকা, কাঁচা পেঁপে ও কচুর মুখি ৩০–৪০ টাকা, এবং পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ৫০–৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    রামপুরা কাঁচাবাজারের বিক্রেতা সুজন মোহাম্মদ বলেন, এখন সবজির দাম নিয়ে ক্রেতাদের উদ্বেগ নেই। সরবরাহ বেড়ে যাওয়ায় প্রায় সব সবজির দাম ২০–৩০ টাকা কমেছে।

    এদিকে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ শুরু হলেও দাম এখনও বেশি। ৩০০–৪০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে, আর ৮০০ গ্রামের ইলিশ ১,৬০০–২,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    সবজির দামের প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারেও। ফার্মের প্রতি ডজন ডিম ১৪০ টাকা থেকে কমে বড় বাজারে এখন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০–১৮০ টাকা কেজি, যা আগের চেয়ে ১০ টাকা কম। তবে সোনালি জাতের মুরগি আগের মতোই ২৮০–৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এছাড়া দেশি পেঁয়াজ এখন ৭৫–৮০ টাকা কেজি, রসুন ১০০–১৪০ টাকা, এবং চিনি ১০৫–১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি করা মসুর ডাল কেজিতে ৫–১০ টাকা কমে ৯৫–১০৫ টাকা, আর দেশি মসুর ডাল আগের মতোই ১৫০–১৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    ভোজ্যতেলের বাজারে তেমন পরিবর্তন না এলেও, সবজি ও প্রোটিনজাত পণ্যের দামে এই স্বস্তি সাধারণ ক্রেতাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
    Next Article খেলাপি ঋণের লাগাম টানতে আইএমএফের কড়া বার্তা বাংলাদেশ ব্যাংককে

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬