Author: ম্যাংগো টিভি

১৯৮৩ সালের ২৫ জুন-সেই দিনটি ভারতের ক্রিকেট ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। কপিল দেবের নেতৃত্বে পুরুষ দল প্রথমবার লর্ডসে বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় সূচনা করেছিল। ৪২ বছর পর, ২০২৫ সালের ২ নভেম্বর, সেই ইতিহাস নতুন করে লিখলেন হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন নারী ক্রিকেট দল। রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। স্মৃতি মান্ধানা (৪৫) ও শেফালি ভার্মার (৮৭) ঝোড়ো ইনিংসে গড়া ভিত্তির ওপর শেষদিকে দীপ্তি শর্মা (৫৮) ও রিচা…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সিয়াম আন নুফাইস। রোববার (২ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগপত্রে সিয়াম আন নুফাইস লেখেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কিছু কারণবশত আমি এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। আমি সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সবসময় সমর্থন করবো এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করবো। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংগঠনের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের…

Read More

খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মামুন শেখ কার্যালয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রথম গুলি মিস হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে এবং তিনি…

Read More

সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩১ দিনে দেশে প্রবাসীরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ৪৭ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগের…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে আসন বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ তাই মনোনয়ন বঞ্চিতদেরও দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। নির্বাচনী আসন বণ্টন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এ নিয়ে বিএনপি সম্ভাব্য…

Read More

বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন…

Read More

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬ জন নতুন রোগী। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন ও দক্ষিণ সিটিতে ১৭৫ জন। রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন মোট ৭২৬ জন রোগী। বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ১০৮ জন, খুলনায় ১৫৪ জন, রাজশাহীতে ৯৮ জন, ময়মনসিংহে ৮৭…

Read More

মিসেস রেহানা রহমান সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৭৭৭তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় এই পদে নির্বাচিত করা হয়। বাংলাদেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা মিসেস রেহানা রহমান বর্তমানে বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারী উদ্যোক্তা হিসেবে তার এই অর্জন দেশের নারীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি মিসেস…

Read More

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রোববার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে তারা পৃথকভাবে সাক্ষ্য দেন। এ নিয়ে তিন মামলায় মোট ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর। দুদকের করা এসব মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। মামলাগুলোর মধ্যে শেখ রেহানা ও শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায়…

Read More

আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর-টোব্যাকো)’ পদে ১০০ জন পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। চাকরির তথ্য প্রতিষ্ঠান: আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর-টোব্যাকো) পদসংখ্যা: ১০০ জন শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য) অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর বেতন: ১২,০০০ টাকা চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়স: ন্যূনতম ২০ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থান সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি ০৪ নভেম্বর ২০২৫ (সকাল ৯টা–১১টা): মেরিস অফিস, নুর হেরা জামে মসজিদ সংলগ্ন, খোয়াই…

Read More