Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আসন বণ্টনে ঐক্যের বার্তা তারেক রহমানের: দলের সিদ্ধান্ত মানার আহ্বান
    রাজনীতি

    আসন বণ্টনে ঐক্যের বার্তা তারেক রহমানের: দলের সিদ্ধান্ত মানার আহ্বান

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে আসন বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ তাই মনোনয়ন বঞ্চিতদেরও দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    রোববার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।

    নির্বাচনী আসন বণ্টন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এ নিয়ে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে।

    তিনি বলেন, ৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রস্তুতি চলছে। সব সংসদীয় আসনে একাধিক ও যোগ্য প্রার্থী থাকার পরেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরকেও আসন দিচ্ছে বিএনপি।

    শিগগিরই মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান তারেক রহমান।

    অনেকে মনোনয়ন বঞ্চিত হবেন উল্লেখ করে তিনি বলেন, মনোনয়ন বঞ্চিতদের দেশ ও জনগণের স্বার্থে, দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কারণ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দল যাকে মনোনয়ন দেবে তাদের পক্ষে কাজ করে তাদেরকে বিজয়ী করতে হবে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো আচরণ করবেন না, যাতে পুরো বিএনপি বিব্রত হয়।

    বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

    এ সময় ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি দায়িত্বশীল দল হিসেবে শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে। একদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপর দিকে যথাসাধ্য সম্ভব সরকারকে সহযোগিতা করে আসছে। কিন্তু প্রতিনিয়ত নিত্যনতুন শর্ত জুড়ে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলছে। এর পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন থাকা প্রয়োজন।

    তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন হবে কিনা, জনমনে এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে। এমন হবার কথা ছিল না। আগামীর জাতীয় নির্বাচন নিয়ে জনগণের সংশয় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে।

    কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে অগণতান্ত্রিক বা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনাশর্তে আত্মসমর্পনের পথে হাটতে হয় কিনা এমন বিপদের কথাও সব রাজনৈতিক দলগুলোকে স্মরণ রাখার বিনীত অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনতুন ও সম্ভাবনাময় স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান
    Next Article অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স

    Related Posts

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও সাময়িক অব্যাহতি এনসিপির তানভীরের

    আগস্ট ১, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬