Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত মিসেস রেহানা রহমান
    অন্যান্য

    সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত মিসেস রেহানা রহমান

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মিসেস রেহানা রহমান সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৭৭৭তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় এই পদে নির্বাচিত করা হয়।

    বাংলাদেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা মিসেস রেহানা রহমান বর্তমানে বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

    সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারী উদ্যোক্তা হিসেবে তার এই অর্জন দেশের নারীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।

    ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি মিসেস রহমান সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয়। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপার্সন, ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি। এছাড়া তিনি গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য।

    খুলনার এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মিসেস রেহানা রহমান অর্থনীতিতে সম্মান ডিগ্রি অর্জন করেন। তার পিতা প্রয়াত আব্দুল ওয়াজেদ খান চৌধুরী ছিলেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল, আর স্বামী প্রয়াত এম. মশিউর রহমান ছিলেন দেশের প্রখ্যাত ব্যবসায়ী।

    নারীর ক্ষমতায়ন ও শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৮ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার লাভ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতিন মামলায় হাসিনা-রেহানার বিরুদ্ধে আরও ১১ জনের সাক্ষ্য
    Next Article ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৬২ জন

    Related Posts

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬

    এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬