Author: নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় উদ্বেগজনকভাবে ৭ দশমিক ৪৩ শতাংশ কমে ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরের তুলনায় এবং আগের বছরের একই সময়ের চেয়ে এই পতন রপ্তানি খাতে নতুন চাপ সৃষ্টি করেছে। তবে তৈরি পোশাক (আরএমজি) খাতের ওপর ভর করে ২০২৫–২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সামগ্রিক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেড়ে ১৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সোমবার (৩ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। রপ্তানিকারকদের মতে, আগস্ট থেকে অক্টোবর সময়কালে অর্ডার…

Read More

নভেম্বরের শীতল হাওয়ায় যখন শহর ধীরে ধীরে মোড় নিচ্ছে, তখন স্মার্টফোনপ্রেমীদের জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন এক উৎসবের উপলক্ষ। জনপ্রিয় এই প্রযুক্তি ব্র্যান্ড ঘোষণা করেছে মাসব্যাপী ‘উইন্টার ডিলস’ ক্যাম্পেইন, যেখানে নির্দিষ্ট স্মার্টফোন কেনার সঙ্গে থাকছে দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। দেশের যেকোনো ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে ইনফিনিক্স হট ৬০ সিরিজ, নোট ৫০ সিরিজ, অথবা জিটি ৩০ সিরিজ-এর যেকোনো মডেল ক্রয় করলেই গ্রাহকরা অংশ নিতে পারবেন “উইন্টার ডিলস” ড্র-এ। সেখানে ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় ক্যাশব্যাক, ইনফিনিক্সের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, এমনকি রিভো ইলেকট্রিক গাড়ি পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। শীতের…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার কাজ করছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সারজিস আলম বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হলে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দেওয়া যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। যারা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম-খুনসহ মানবাধিকার লঙ্ঘনের…

Read More

আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা এবার জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাবলিগ জামাতের শুরায়ে নেজামপন্থী নেতৃত্ব। সরকারের প্রস্তাবে রাজি হয়ে এই সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম)-এর নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। এবারের বিশ্ব ইজতেমা মার্চ মাসে অনুষ্ঠিত হবে ইনশা’আল্লাহ। এর আগে গত রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, দেশের নির্বাচনী কার্যক্রম বিবেচনায় রেখে ইজতেমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই…

Read More

বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের রদবদল আসছে। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকের নাম নির্ধারিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী বুধবার (৫ নভেম্বর) এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগের আগে বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তি বাতিল করা হবে। সরকার ইতোমধ্যে একীভূতকরণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রশাসক হিসেবে যাদের দায়িত্ব এক্সিম ব্যাংক: শওকাতুল আলম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক: সালাহ উদ্দিন, নির্বাহী পরিচালক, ফার্স্ট সিকিউরিটি…

Read More

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিরসনে সরকার অপেক্ষা করছে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। তবে তারা তা দিতে ব্যর্থ হলে সরকার নিজস্ব সিদ্ধান্তে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা কোনো আল্টিমেটাম দিইনি, আহ্বান জানিয়েছি। আমরা অপেক্ষা করব। তারপর সরকার সরকারের মতো পদক্ষেপ নেবে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে-এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৬টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ঘোষিত প্রার্থীরা হলেন-বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১: গোলাম নবী আলমগীর, ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম, ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বীক্রম, ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন। বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, বরিশাল-২:…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৬, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে—ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১, মির্জা আব্বাস ঢাকা-৮, ড. আব্দুল মঈন খান নরসিংদী-৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ এবং মেজর (অব.) হাফিজ…

Read More

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর দেশ গণতান্ত্রিক নির্বাচনের পথে ফিরছে। প্রায় ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর প্রার্থীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি হবে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা মাঠপর্যায়ে…

Read More

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভার্সের মালিক এনামুল হক খান দোলন। তিনি আগেও সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বাজুসের বিদায়ী সভাপতি সায়েম সোবহান আনভীরের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ সোমবার (৩ নভেম্বর) বাজুসের সংবাদ সম্মেলনে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। এর আগে ২০২৩ সালের এপ্রিলে বাজুস কমিটি এনামুল হক খান দোলনকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছিল। সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ পুনর্বহাল করা হয়। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয়। ২০২৫–২০২৭ মেয়াদের বাজুস কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র…

Read More