Author: ম্যাংগো টিভি

১৯৬০ সালের পুরনো আইন বাতিল করে ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ আনার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রস্তাবিত এই আইনে টিকিট কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে টিকিট বিক্রির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অধ্যাদেশের খসড়া অনুযায়ী, কোনো ট্রাভেল এজেন্সি যদি নির্ধারিত মূল্যের বেশি টাকা নেয় বা টিকিট মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে তাদের সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এছাড়া, ক্ষতিগ্রস্ত যাত্রীকে অতিরিক্ত অর্থের তিনগুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট এজেন্সি। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও গ্রাউন্ড…

Read More

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ভাতা বৃদ্ধি করেছে সরকার। অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে, আর প্রশিক্ষকদের সম্মানীও সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার ৬০০ টাকা—যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। অপরদিকে, চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও তদনিম্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টায় পাবেন ৩ হাজার টাকা; আগে যা ছিল ২ হাজার টাকা। প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-৯ এবং তদূর্ধ্ব পর্যায়ের…

Read More

বিশ্বজুড়ে বিনিয়োগের ধরণে নতুন এক ধারণা দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে- ইএসজি ইনভেস্টমেন্ট (ESG Investment), যার পূর্ণরূপ Environmental, Social and Governance। অর্থাৎ, বিনিয়োগের ক্ষেত্রে এখন শুধু মুনাফা নয়, বরং পরিবেশ সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও কর্পোরেট সুশাসনও বিবেচনায় নেওয়া হচ্ছে। ইউরোপ ও আমেরিকায় এই ধরণের বিনিয়োগ ইতোমধ্যেই মূলধারায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে বড় ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এখন বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির ইএসজি-সূচক যাচাই করছে। ইউরোপীয় ইউনিয়ন নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন নিঃসরণ হ্রাসে আইনগত কাঠামো গড়ে তুলেছে। এশিয়ার দেশগুলোর মধ্যেও এই প্রবণতা ছড়িয়ে পড়ছে। ভারত শীর্ষ তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ইএসজি-রিপোর্ট প্রকাশ বাধ্যতামূলক করেছে। চীন ‘Green Finance’ নীতিমালা বাস্তবায়ন করছে, যেখানে পরিবেশবান্ধব শিল্পে কর ছাড় ও কম…

Read More

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ অবশেষে জানা গেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে…

Read More

রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন। বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য প্রমাণিত হয়েছেন। ফলে রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর অধীনে তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র জানায়, জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলা ও আচরণগত অসঙ্গতির একাধিক অভিযোগ প্রমাণিত হয়। এই প্রতিবেদন পাওয়ার পরই রাষ্ট্রপতির আদেশে বিচারপতিকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়।

Read More

চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিতে সরওয়ার বাবলা নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ থানার চাইলত্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, ‘নগরীর ৩ নম্বর…

Read More

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হলেও গ্রাহকসেবায় কোনো প্রকার বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংকগুলোর সব ধরনের ব্যাংকিং কার্যক্রম—পেমেন্ট, রেমিট্যান্স ও এলসি—আগের মতোই সচল থাকবে। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব তথ্য জানান। তিনি বলেন, ‘যদিও বোর্ড বাতিল হয়েছে, তবে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম বন্ধ হবে না। বিজনেস কন্টিনিউ থাকবে। আমাদের লক্ষ্য হলো ব্যাংকিং কার্যক্রম সচল রাখা এবং ধাপে ধাপে পাঁচ ব্যাংকের সম্পদ ও আইটি সিস্টেম একীভূত করা।’ গভর্নর জানান, এই পাঁচটি ইসলামী ব্যাংকের মোট ৭৫০টি শাখা ও ৭৫ লাখ আমানতকারী রয়েছে।…

Read More

চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনে দলটির প্রার্থী এরশাদ উল্লাহ। সংগৃহীত ছবি চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনে দলটির প্রার্থী এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সরোয়ার নামের আরেকজনও গুলিবিদ্ধ হন। স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে দ্রুত উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ…

Read More

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। জয়ের পর বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নবনির্বাচিত এই নেতা। ৩৪ বছর বয়সী মামদানি তার এই জয়কে ‘পরিবর্তনের ম্যান্ডেট’ হিসেবে ঘোষণা করেন। ব্রুকলিন প্যারামাউন্টে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি ট্রাম্পের মতো একজনের দ্বারা প্রতারিত জাতিকে শেখানোর ক্ষমতা কোনো শহরের থাকে-কীভাবে তাকে হারাতে হয়, তবে তা হলো নিউইয়র্ক।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পকে জন্ম দেওয়া এই শহরই তাকে পরাজিত করার পথ দেখাবে।’ মামদানির এ বক্তব্যে সমর্থকদের মধ্যে উল্লাস ও করতালির ঝড় ওঠে। মেয়র নির্বাচিত…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী পাঁচ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মালিকানা থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। গত আসরেই প্রথমবারের মতো শাকিব খান তার কোম্পানি ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’-এর মাধ্যমে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেন। দলটি মাঠে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও বিপিএল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারও শাকিবের মালিকানায় দলটি থাকছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে শাকিব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, আগামী পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবারের আসরে অংশ নিচ্ছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট…

Read More