Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে থাকলেও দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি জমা দিতে চান। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা ৮…
পুঁজিবাজারে সফলভাবে বিনিয়োগ করতে হলে টেকনিক্যাল এনালাইসিস জানা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইস মুভমেন্ট, ভলিউম অব ট্রেডসহ অন্যান্য উপাদানের ওপর ভিত্তি করে এটি তৈরি হয়। শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস নয়, টেকনিক্যাল এনালাইসিসও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুধবার (৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী ‘বেসিক টেকনিকাল এনালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোর্স পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা…
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশে গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের লক্ষ্য হলো জবাবদিহিতা নিশ্চিত করা এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা। ব্রিফিংয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে Chief Adviser GOB পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম-৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। আরও বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তাৎক্ষণিক তদন্তে পাওয়া গেছে, জনাব এরশাদ উল্লাহ এই হামলার টার্গেট ছিলেন না; বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তাঁর শরীরে এসে গুলিবিদ্ধ হয়। সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত জনাব এরশাদ উল্লাহর…
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তাঁর স্ত্রী রামা দুওয়াজি। ২৮ বছর বয়সী রামা সিরিয়ান বংশোদ্ভূত একজন শিল্পী, যিনি অ্যানিমেশন নিয়ে কাজ করেন। তাঁর শিল্পকর্মে প্রায়ই মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও বাস্তবতা উঠে আসে। গত মে মাসে মামদানি জানিয়েছিলেন, তাঁদের তিন মাস আগে বিয়ে হয়েছে। তখন তিনি বলেন, ‘রামা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী, যিনি নিজ গুণেই পরিচিতি পাওয়ার যোগ্য।’ বিজয় ভাষণে মামদানি আবেগঘনভাবে স্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘রামা… আমার আয়ু… এই মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য তাঁর চেয়ে পছন্দের কেউ নেই।’ ম্যাংগোটিভি/আরএইচ
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আপনি ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সরকার প্রধান। আপনি এক্ষুনি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন। যদি আপনি তা না করেন, আপনি যে সম্মান অর্জন করেছেন, আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন।’ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনি…
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোনের আয়োজনে বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এটি ছিল দেশের প্রথম জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (এআই) আইডিয়া প্রতিযোগিতা যা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল সারা দেশের তরুণ মেধাবীদের এমন প্রযুক্তি-নির্ভর সমাধান তৈরি করতে উৎসাহিত করা, যা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে। ’ইশারা: বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর’ প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন হয়েছে টিম ওয়াটারমেলন। টিম ওপিয়ন তাদের ‘এআই-ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্ম’ প্রকল্পের জন্য হয়েছে প্রথম রানার-আপ। টিম সিন্যাপজ তাদের ‘এআই ইনক্লুশন ফর…
একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে শরিয়াভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই জানায়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে “অ-কার্যকর” (non-performing) ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং অধ্যাদেশ অনুযায়ী পরিচালনার নির্দেশ দিয়েছে। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। তিনি জানান, অদম্য দুঃসাহসী এই যুবশক্তিকে কাজে লাগিয়ে তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন শফিকুর রহমান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন সিলেট-২ ও ৩ এর ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল সিলেট জেলা জামায়াত। সম্মেলনে জামায়াত আমির বলেন, তাদের স্বপ্নের বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারা কোনো বাধা…
জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে পদযাত্রা করবে আটটি ইসলামিক দল। বেলা ১১টায় পল্টন থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দলগুলো হলো-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এর আগে সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, পদযাত্রার মাধ্যমে তারা জুলাই সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাজনৈতিক…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম