Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি, সেই কর্মী নিহত
    সারাদেশ

    চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি, সেই কর্মী নিহত

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিতে সরওয়ার বাবলা নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

    বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ থানার চাইলত্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালালে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, ‘নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা শেষে নামাজ পড়ে বের হওয়ার সময় এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।’

    বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত চলছে, কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

    এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয়। তার ওপর হামলার প্রতিবাদে নগরের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে নামেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল, গ্রাহকসেবা চলবে আগের মতোই: গভর্নর
    Next Article রাষ্ট্রপতির আদেশে বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

    Related Posts

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬