Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের মানুষ দুই হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিকভাবে মনোনয়ন আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। এ সময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, ‘আজ থেকে আমরা মনোনয়ন আবেদন…
বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ‘জয় বাংলা’ বলে, করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ নিয়ে বাঁচব, স্বাধীনতা নিয়ে বাঁচব, বঙ্গবন্ধুকে নিয়েই বাঁচব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচার বিভাগের প্রতি এখনও আমাদের আস্থা আছে। আজ লতিফ ভাইয়ের জামিনে সেটা আবারও প্রমাণিত হলো। আমি সরকারের প্রতি আহ্বান জানাব-যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক। এর আগে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিকী…
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা বাড়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে অর্থ দাবি করছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানেই ওই নম্বর আসল-এ ধারণা ভুল। তাই এ ধরনের মেসেজে কেউ যেন সাড়া না দেন। এআইজি শাহাদাত হোসেন আরও জানান, ‘বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এই ধরনের প্রতারণায় জড়িত থাকলে তার বিরুদ্ধে…
দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই নীতিমালার ফলে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, ‘একটা নীতিমালা থাকলে সরকার কাজের জন্য স্পষ্ট নির্দেশনা পায়। আজকের লজিস্টিকস নীতিমালা খাতটির জন্য একটি বড় দিকনির্দেশনা।’ বর্তমানে চট্টগ্রাম বন্দরে…
দেশের পুঁজিবাজারে আলোচিত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূতকরণ ও শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ আলটিমেটাম দেন। তারা বলেন, পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করার কোনো আইনি বা নৈতিক অধিকার গভর্নরের নেই। এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আর্থিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, এই গভর্নরসহ অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যদি ২৪ ঘণ্টার মধ্যে গভর্নর পদত্যাগ না করেন, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। এর আগে, বুধবার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাঠানো চিঠিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে সরকার মোটেও চিন্তিত নয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘে চিঠি দিয়ে কোনো কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এ চিঠি নিয়ে ঢাকা চিন্তিত নয়। এর আগে গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো এক চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়-এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানায় আওয়ামী লীগ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের পক্ষে এ চিঠি…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এবার প্রথমবারের মতো ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির ১৪ নম্বর শর্তে বলা হয়েছে, ‘ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।’ অর্থাৎ মাদকাসক্ত ও ধূমপায়ী প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন না। এই শর্ত বাস্তবায়ন প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্ট করা…
দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,০৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। বয়স ৬ থেকে ৫০ বছরের মধ্যে। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৩৭১ জন রোগী। এর বাইরে ঢাকা বিভাগে ১৮৮…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি একথা বলেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দেশবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড়…
২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী বছর নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত মূল ছুটি হবে ১৯ দিন। গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছিল। সে তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন-এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির পাঁচ দিন এবং নির্বাহী আদেশের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম