Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে।’ তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মেম্বার এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) ও কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডোর নূর-ই আলম জানান, তাঁরা এই খবর মৌখিকভাবে শুনেছেন, কিন্তু এখনো কোনো লিখিত চিঠি পাননি। চলতি মাসের ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তা অবিলম্বে কার্যকর হবে। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক ফ্লাইট…
রাজধানীর মিরপুরের কালশীতে একটি ছয়তলা ভবনের ওপর তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পথে আরও চারটি ইউনিট যোগ দেবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার কিছু পর কালশীর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের ওপর তলায় অবস্থিত একটি কারখানায় আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল ভবনের তৃতীয় তলায়। এর মধ্যেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। নেতাকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, তিন মাস…
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও গাজায় ক্ষুধা সংকটের কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী স্থানীয় মানুষের চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল হয়ে পড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্যসামগ্রী ঢুকছে, তা জনগণের ন্যূনতম পুষ্টির চাহিদাও পূরণ করতে পারছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রতিদিন দুই হাজার টন ত্রাণ প্রবেশের লক্ষ্য নির্ধারণ করা হলেও বর্তমানে মাত্র ৭৫০ টন খাদ্য ঢুকছে; ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা কেবল দুটি প্রবেশ পথ খোলা থাকায় এই ঘাটতি তৈরি হয়েছে। ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস…
নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফাহিম মিয়া (২৮), সাব্বির (২৫) ও সিয়াম (২২)। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস রাইনাদি এলাকায় পৌঁছালে মাধবদী থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অটোরিকশাটিকে চাপা দেয় এবং টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী সিয়ামের মৃত্যু হয়। আহত অবস্থায় বাকি দুজনকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গভীর শঙ্কা জনক অবস্থায় তাদের ঢাকায় স্থানান্তর করেন। পথে অটোরিকশাচালক ফাহিমের মৃত্যু হয় এবং ঢাকা…
রাজধানীর বাজারে আবারও বেড়েছে ডিম, তেল ও সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এসব নিত্যপণ্যের দর বাড়ায় সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বেড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) মগবাজার, মালিবাগ, কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজারসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমানে বাদামি ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৪৮–১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০–১৪৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও কম ছিল। বিক্রেতারা বলছেন, সবজি ও মাছের দাম বেশি থাকায় ডিমের চাহিদা বেড়েছে। তেলেও বেড়েছে অতিরিক্ত মূল্য। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯১০–৯৩০ টাকায়, আর এক লিটার সয়াবিন ১৯০–১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।…
সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস খাদে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায়) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঢাকার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের বাড়ি চাঁদপুরের দোয়ালিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর ১১ কর্মকর্তা স্বপরিবারে ঢাকায় থেকে একটি বাসে করে সুনামগঞ্জে আসেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মনজুরা ও আয়েশার মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি—তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন-অস্বীকার করেছে এনসিপি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। বিবৃতিতে আরও জানানো হয়, তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধনসংক্রান্ত কার্যক্রমেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কাজও পরিচালনা করছেন। দলটির দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতির গুজব সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এনসিপি এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে সবাইকে…
ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেসরকারি মালিকানাধীন বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। ২০ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা গেলেও বাকি ৯ জনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪৪ নম্বর জাতীয় মহাসড়কে দ্রুতগতিতে চলার সময় বাসটির সঙ্গে…
বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর আকিজ হাউজে আয়োজিত “আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী” শীর্ষক এক প্রেস মিটে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আকিজ রিসোর্স শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ চালুর প্রস্তুতি নিচ্ছে। এটি হবে বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত, সম্পূর্ণ সুদমুক্ত ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আকিজ রিসোর্স বিশ্বাস করে ব্যাংকিং শুধু লেনদেন নয়, এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। আমাদের ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক তৈরি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম