Author: নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিগগিরই একটি পূর্ণাঙ্গ সুপারিশপত্র সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় কাঠামো, আইনগত প্রক্রিয়া, প্রতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় এদিন আলোচনার শেষ পর্ব অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র…

Read More

মালয়েশিয়ায় পৌঁছে এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ট্রাম্পের সফরের মূল উদ্দেশ্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি স্বাক্ষরের মধ্যস্থতা করেন ট্রাম্প নিজেই। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ‘গ্রেট পিস ডিল’ স্বাক্ষর করতেই মালয়েশিয়ার পথে আছি। রবিবার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যুর কারণে সময় এগিয়ে আনা হয়। ফলে কুয়ালালামপুরে পৌঁছানোর পরই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাম্প থাইল্যান্ডের…

Read More

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট একটি নিম্নচাপ ইতোমধ্যে ঘনীভূত হয়ে রয়েছে এবং আগামী ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ স্থানীয় ভাষায় “সুগন্ধি ফুল” বা ‘সুন্দর ফুল’। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থানরত এই নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়াবিদরা জানান, ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোন’ বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোর জন্য এক নম্বর…

Read More

ডিম-স্বাস্থ্যকর ও সহজলভ্য প্রোটিনসমৃদ্ধ খাবারগুলোর তালিকায় শীর্ষেই থাকে। পুষ্টির দিক থেকে একটি ডিমে পাওয়া যায় শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু উপাদান। তবে প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ? এ বিষয়ে বিশেষজ্ঞদের সুপারিশই বা কী? ডিমে কী কী পুষ্টি থাকে? একটি মাঝারি আকারের ডিমে থাকে-৬–৭ গ্রাম প্রোটিন, ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল, ভিটামিন B12, D, A, কোলিন, চোখের সুরক্ষায় কার্যকর লুটিন ও জিয়্যাক্সানথিন, মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী ওমেগা-৩ (বিশেষত DHA)। কতটি ডিম নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন- সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১–৩টি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ। ব্যায়ামকারী বা পেশি বাড়াতে চান—দিনে ৩টি ডিম উপকারী। তবে যদি উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ বা ডায়াবেটিস থাকে-নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ…

Read More

স্যামসাং দেশের বাজারে উন্মোচন করেছে তাদের সর্বশেষ উদ্ভাবন ‘গ্যালাক্সি এ১৭ ৫জি। স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন জেমেনাই এআই ফিচার ‘সার্কেল টু সার্চ।’ ‘অসাম ইন্টেলিজেন্স ফর এভরিওয়ান’ এ লক্ষ্যের ধারাবাহিকতায় স্যামসাং বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী ৫জি এআই স্মার্টফোন-গ্যালাক্সি এ১৭ ৫জি। ‘সার্কেল টু সার্চ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনে থাকা কোনো বস্তু বা লেখার চারপাশে একটি বৃত্ত আঁকলেই সাথে সাথে সার্চ রেজাল্ট চলে আসবে। বিদেশি ভাষার কোনো লেখা অনুবাদ করা, কোনো পণ্য শনাক্ত করা বা ছবির ফ্রেমে থাকা স্থানের তথ্য জানা, এ ফিচারের মাধ্যমে সবই সম্ভব। পাশাপাশি, স্মার্টফোনটিতে রয়েছে আরও নতুন কিছু ফিচার; যথা: ‘জেমেনাই লাইভ,’ ‘অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন’ ও ‘এআই ইমেজ ক্রিয়েশন।’…

Read More

কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশীরা। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামের বাসায় একদল পরীক্ষার্থীকে নিয়ে গিয়ে প্রশ্ন দেখানো ও ডামি খাতায় লিখিয়ে পরীক্ষার হলে প্রবেশ করানোর ঘটনা ঘটে। এসময় ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণ পরীক্ষার্থী তারিব রহমান প্রান্ত বলেন, এখানে নগ্নভাবে নিয়োগ বাণিজ্য হয়েছে। ২৫-৩০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ১৪-১৫ লাখ টাকা নিয়ে রাতভর প্রশ্ন দেখানো হয়েছে বলে শুনেছি। নতুন সরকারের সময় দুর্নীতি…

Read More

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান। তিনি আরও জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, ‘তারা…

Read More

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। ওসি মনিরুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে। স্থানীয়ভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Read More

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। তারেক রহমান বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। রাষ্ট্রের সুরক্ষা ও অগ্রগতির জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘শিক্ষাই একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।’ তারেক রহমান বলেন, ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন ৮০টিরও বেশি…

Read More

মা ইলিশ রক্ষায় জারি থাকা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শনিবার(২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘণ্টাখানেক আগেই নদীতে নামার প্রস্তুতি চূড়ান্ত করেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ অপেক্ষার পর আবারও জাল-নৌকা নিয়ে নদীতে নামতে মুখিয়ে তারা। গত ৪ অক্টোবর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে মাছ ধরা নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। এসময় মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে ছিলেন জেলে পরিবারগুলো। নিষেধাজ্ঞা শেষে ইলিশের প্রাচুর্যে নদী ভরে উঠবে এমন আশাবাদ জেলেদের মুখে হাসি ফুটিয়েছে। তবু ইলিশের পরিমাণ ও বাজারদর…

Read More