Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সমন্বয় সভার মধ্যেই দুই গ্রুপের সংঘর্ষ, উত্তপ্ত এনসিপি
    রাজনীতি

    সমন্বয় সভার মধ্যেই দুই গ্রুপের সংঘর্ষ, উত্তপ্ত এনসিপি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন।

    ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল ভবনের তৃতীয় তলায়। এর মধ্যেই সন্ধ্যা সোয়া ৬টার দিকে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।

    নেতাকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, তিন মাস আগে বংশাল থানা এনসিপির কয়েক নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে লেনদেনের বিষয়ে আলোচনা করতে যান। এ সময় ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতা মোহাম্মদপুর থানার রিয়ানকে বিষয়টি দেখার দায়িত্ব দেন। অভিযোগ, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তা ফেরত দেননি।

    শুক্রবার কনভেনশন হলে রিয়ানকে পেয়ে বংশালের নেতাকর্মীরা টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় রিয়ানের ভাই ইউসুফ আহত হন। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

    বংশাল থানা এনসিপির কর্মী সৌরভ বলেন, রিয়ান টাকা নেওয়ার পর থেকে বারবার ফোন করলে এড়িয়ে যেতেন, এমনকি নম্বর ব্লক করে দেন। আজ তাকে দেখে জানতে চাইতেই আমাদের ওপর হামলা করা হয়।

    অন্যদিকে মোহাম্মদপুর থানার নেতাকর্মীরা অভিযোগ অস্বীকার করে বলেন, বংশালের নেতারা আগে যাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তারাই তাদের আটকে দিতে চেয়েছিল। পরে সম্মান বাঁচাতে সব দায় তাদের ওপর চাপানো হচ্ছে।

    নাম প্রকাশ না করার শর্তে এনসিপির ঢাকা মহানগর উত্তরের এক নেতা বলেন, দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা ছিল। তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুদ্ধবিরতির পরও গাজায় ভয়াবহ ক্ষুধা সংকট অব্যাহত: ডব্লিউএইচও
    Next Article কালশীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬

    তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬