Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য অধীর হয়ে আছে। তবে প্রধান উপদেষ্টার অবস্থান এবং কার্যক্রমের কারণে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাতে যেতে পারেনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অল্প কয়েক মাসের মধ্যেই এই সংঘাত সামনে আসবে। শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। অল্প কয়েক মাসের মধ্যে আপনারা নিশ্চয়ই তা দেখতে পাবেন। বিশেষ করে যদি ধর্মীয় দৃষ্টিকোণ এতে যুক্ত হয়, তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’ তিনি আরও…
এশিয়া সফরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনি (কিম) জানুন আমরা সেখানে যাচ্ছি।’ সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি নিশ্চিত নয়, তবে কিম জং উনকে সফরের বিষয়ে অবহিত করা হয়েছে। উত্তর কোরীয় নেতার সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। তখনই কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো…
ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রের অস্তিত্বও টিকে থাকে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়; এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র শক্তিশালী হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রও ভেঙে পড়ে। শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২ বছর পূর্তি উপলক্ষে ‘গৌরবের ৭২ বছর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত অনুমোদন একটি সুপরিকল্পিত ও বহুপাক্ষিক প্রচেষ্টার ফল। গত ১৫ মাসে প্রধান বিচারপতির কার্যালয় ও অন্তর্বর্তী সরকারের নির্বাহী শাখার পারস্পরিক সহযোগিতায় এ প্রক্রিয়াকে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, ভোটাধিকার ও মতপ্রকাশের ক্ষেত্রে মতাদর্শভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ না হলে বিপর্যয় এড়ানো যাবে না। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমি-তে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ-এর প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। যদি আমরা অনৈক্যের কারণে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিই, তাহলে আমাদের জাতি আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। তিনি নিজের হয়রানির সময়কেও স্মরণ করেন। বলেন, দুই–চার…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের দিকে নিয়ে গেছে, কিন্তু নতুন প্রজন্ম—জেন-জি—অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। এমন ঘটনা একশ বছরে বিরল বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো-আপনি কেন নোবেল প্রাইজ পাচ্ছেন না? আমরা যেসব কথা বলার সাহস পাইনি, জেন-জি প্রজন্ম স্রেফ একটি সংলাপে তা বলেছে।’ তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবে জেন-জি নেটওয়ার্কিং কল্পনার বাইরে ছিল। যাদের আমরা…
জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, সনদ বাস্তবায়নের আদেশের খসড়া ও পরিধি স্পষ্ট না হলে এনসিপি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ‘এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়—এ বিষয়ে আমরা জোর দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা। জনগণকে সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জানতে হবে, বিষয়গুলো…
দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা পিএলসি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন করেছে। সংগৃহীত অর্থ উচ্চসুদযুক্ত ঋণ পরিশোধে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কোম্পানি। গত জুলাই মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। অনুমোদনের পর ১৯ অক্টোবর পুরো সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে। রেনেটা জানায়, ইস্যুকৃত ৩২৫ কোটি টাকার মধ্যে ৩০৩ কোটি টাকা সাবস্ক্রাইব করেছেন ৫২৫ জন বিদ্যমান শেয়ারহোল্ডার। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) ব্যবহার করে সাবস্ক্রিপশনে অংশ নেন। বাকি ২২ কোটি টাকা সংগ্রহ হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। তথ্য অনুযায়ী, এই প্রেফারেন্স শেয়ারগুলোর মেয়াদ ছয় বছর। তৃতীয়…
বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে ‘রেইনবো নেশন’ গঠনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ‘সব সম্প্রদায় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে-এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি। বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার…
সাম্প্রতিক সংঘাতসমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ দিবস উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ যদি আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে— যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়। তিনি বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে, জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ…
বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের দায়ে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানটিকে দায়িত্ব থেকে অপসারণের পর তাদের অধীন ছয়টি মিউচুয়াল ফান্ডের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্থগিত ফান্ডগুলো হলো-ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড–১। এসব ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বিজিআইসি ফান্ডগুলোর ব্যাংক ও ব্রোকারেজ অ্যাকাউন্টে সব ধরনের ডেবিট লেনদেন, অনলাইন ট্রান্সফার ও ট্রেডিং কার্যক্রম…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম