Author: ম্যাংগো টিভি

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৫০) নামে এক পথচারীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতের পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার কথাও জানানো হয়। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাডটি নিচে পড়ে গায়ে আঘাত লাগলে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড…

Read More

বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানতে রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেডের চার সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনব্যাপী সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন-মিসেস খানদু ওয়াংমো, মিস দর্জি জঙ্গম, মি. জ্যাংচুক ওয়াংদি এবং মিস পেমা ইয়াংছেন। ডিএসই’র কোম্পানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ম্যানেজার নূর-ই হাফসার সহযোগিতায় তারা ডিএসই’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শন অনুষ্ঠানে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার পিয়ার ইকোনমিগুলোর (বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভুটান) মধ্যে প্রযুক্তি ও বাজার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারে ব্যাপক…

Read More

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। নিহতের নাম আবুল কালাম আজাদ (৪০)। তিনি শরীয়তপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী একটি বস্তু পড়ে তার মাথায় লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের…

Read More

মধ্যপ্রাচ্যের অবরুদ্ধ এলাকা গাজা উপত্যকা-তে শীতের আগমনের সঙ্গে সঙ্গে মানবিক সংকট আরও তীব্র রূপ নিচ্ছে। সহায়তা ও শীতকালীন উপকরণ সময়মতো পৌঁছাতে না পারায় বিপন্ন রয়েছে হাজারও বাস্তুচ্যুত পরিবার। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শীতপ্রবণ গাজায় জরুরি আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিন দিন বাড়ছে। তবে নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনো জর্ডান ও মিসরে গুদামে আটকে রয়েছে, ফলে বাস্তুচ্যুতদের হাতে পৌঁছে দেওয়ার সময় লাগে। আন্তর্জাতিক আদালত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইতিমধ্যে ইসরায়েলকে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু ইসরায়েল এখনও কার্যকরভাবে তা রদ করেছে। শীতের সঙ্গে সংসার, ঘর, নিরাপদ আশ্রয়–সবই দুর্বল হয়ে পড়ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য ঝুঁকি…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সাবেক ও বর্তমান ৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনকে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে বিজিবি। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে প্রকাশিত সংবাদের বিষয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, Dhakatruth.com নামক একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে বিজিবির বর্তমান ডিজি সম্বন্ধে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ…

Read More

উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার (বর্তমান ঝালকাঠি) সাতুরিয়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পূর্ণ নাম আবুল কাসেম ফজলুল হক। বাংলা ও উপমহাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক অনন্য নেতৃস্থানীয় ব্যক্তি। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম লীগ অধিবেশনে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব (পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত) পেশ করেন, যা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে। দেশের স্বার্থে তাঁর অবদান ইতিহাসে অমর হয়ে আছে। রাজনৈতিক জীবনে তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী (১৯৫৪) হিসেবে দায়িত্ব পালন করেন।…

Read More

পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানচালক আকরাম হোসেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে জালালপুর এলাকা থেকে স্কুলগামী ৮-১০ জন শিক্ষার্থী ভ্যানগাড়িতে করে বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীসহ ভ্যানচালক প্রাণ হারান। এতে গুরুতর আহত হন নিকটবর্তী চায়ের দোকানের দুই পথচারী। খবর…

Read More

প্রয়োজনীয় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক মান অনুসারে বিমানবন্দর পরিচালনার জন্য আইকাওর (ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন) নির্দেশিত শর্তগুলো পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে এই স্থগিতের নির্দেশ দেন। আজ রোববার এ–সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে বিমান মন্ত্রণালয়ের। অনুসন্ধানে জানা যায়, বিমানবন্দরের ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। যাত্রীসেবা, লাগেজ হ্যান্ডলিং, নিরাপত্তা সরঞ্জাম, নেভিগেশন সুবিধা— এসব গুরুত্বপূর্ণ দিকেই রয়েছে বড় ঘাটতি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মনে করছে, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব নয়। এ ছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দক্ষ জনবল,…

Read More

জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিগগিরই একটি পূর্ণাঙ্গ সুপারিশপত্র সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় কাঠামো, আইনগত প্রক্রিয়া, প্রতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় এদিন আলোচনার শেষ পর্ব অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র…

Read More

মালয়েশিয়ায় পৌঁছে এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ট্রাম্পের সফরের মূল উদ্দেশ্য থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি স্বাক্ষরের মধ্যস্থতা করেন ট্রাম্প নিজেই। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ‘গ্রেট পিস ডিল’ স্বাক্ষর করতেই মালয়েশিয়ার পথে আছি। রবিবার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানি মাতা সিরিকিতের মৃত্যুর কারণে সময় এগিয়ে আনা হয়। ফলে কুয়ালালামপুরে পৌঁছানোর পরই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে ট্রাম্প থাইল্যান্ডের…

Read More