Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনা: তদন্ত কমিটি, নিহতের পরিবারে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ
    জাতীয়

    ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনা: তদন্ত কমিটি, নিহতের পরিবারে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৫০) নামে এক পথচারীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতের পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার কথাও জানানো হয়।

    রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাডটি নিচে পড়ে গায়ে আঘাত লাগলে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

    ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

    এ ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

    এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। সে সময় আগারগাঁও- মতিঝিল রুটে ১১ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। দ্বিতীয়বারের মতো এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের উড়ালপথের পিলারগুলোর সঙ্গে সংযুক্ত রাবারের বিয়ারিং প্যাডগুলো ট্রেন চলাচলের সময় ভাইব্রেশন শোষণ করে। প্রতিটি প্যাডের ওজন ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো ছাড়া ট্রেন চালানো হলে উড়ালপথের স্থায়িত্বের ঝুঁকি তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেডের প্রতিনিধিদলের ডিএসই পরিদর্শন
    Next Article নভেম্বরে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান, দেশে ফেরারও আভাস

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫