Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতিতে সংসদীয় কার্যাবলি নির্বিঘ্নে পরিচালনার জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে অনুপস্থিত থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা তাদের বিকল্প অনুপস্থিত থাকলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন। তৃতীয় স্তরেও কোনো…
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত ছুটির মধ্যেও নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু শাখা খোলা রাখা হবে। নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো বুধবার ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ মার্চ) সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে। এই দুই দিন ব্যাংকের অফিস…
পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার টিকিট বিক্রির ষষ্ঠ দিনে আজ (বুধবার) বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট। রেলওয়ে সূত্র জানায়, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ এবং…
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেডবিভাগ: গ্রোথ অ্যান্ড মার্কেট ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজারপদের সংখ্যা: ১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানঅভিজ্ঞতা: ৭–৯ বছর চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেনবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে আবেদনের প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। https://bdjobs.com/h/details/1469366?ln=1 আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৬ নোট: নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের প্রতি…
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামতে শুরু করেছে। এরই প্রভাবে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই গুরুত্বপূর্ণ এসব সড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। ফলে ওই এলাকায় যানবাহন পার হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। পাশাপাশি যাত্রী ওঠানামার কারণেও যান চলাচলের গতি ব্যাহত হচ্ছে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়সহ আশপাশের এলাকায় দীর্ঘ যানবাহনের সারি…
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত ক্রমেই দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিচ্ছে। হামলা ও পাল্টা হামলার তীব্রতার মধ্যেই এবার বড় ধাক্কা খেল তেহরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) প্রধান আলী লারিজানি এবং উপ-প্রধান আলীরেজা বায়েত একই হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ইসরায়েলের লক্ষ্যভেদী হামলায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে ইসরায়েল দাবি করেছিল, তারা নির্দিষ্ট হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে। পরে ইরানের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় লারিজানি, তার ছেলে এবং এক সহকারী নিহত হন। পরবর্তীতে নিশ্চিত করা হয়, নিহত ওই সহকারীই ছিলেন পরিষদের উপ-প্রধান…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগে পরাজয় স্বীকার না করলে কোনো ধরনের শান্তি আলোচনা সম্ভব নয়। মঙ্গলবার (১৭ মার্চ) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতি বৈঠকেই মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিবকে শুধু পরাজয় স্বীকারই নয়, যুদ্ধের ক্ষতিপূরণও দিতে হবে—তবেই আলোচনার পথ খুলতে পারে। জানা গেছে, অন্তত দুটি দেশের মাধ্যমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে…
দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শামস সুমন দীর্ঘ সময় একটি বেসরকারি রেডিওতে কর্মরত ছিলেন। পাশাপাশি অভিনয়েও নিয়মিত দেখা যেত তাকে। সর্বশেষ মিশন এক্সট্রিম চলচ্চিত্রে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘মন জানেনা মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’,…
প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কথা ধৈর্য ধরে শুনছেন, তিনি কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। আশিক চৌধুরী লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এবং ওয়ান-অন-ওয়ান রিভিউতে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে। ‘প্রথমত, হি ইজ আ গুড লিসেনার। উনি সবার কথা ধৈর্য ধরে শুনছেন।…
কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করছে সরকার। পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ড সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, এটি একটি প্রি-পাইলটিং প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। দেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে। উপজেলাগুলো হলো-টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী। বৈঠকে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম