দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনই রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৬৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮১ জন।
এ ছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৭ জন, চট্টগ্রামে ৩১৪ জন, খুলনায় ২৭১ জন, ময়মনসিংহে ৪৩ জন, রাজশাহীতে ১৪৬ জন, রংপুরে ৪১ জন এবং সিলেটে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ম্যাংগোটিভি / আরএইচ
