Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে ২৫৩টি আসনে ৮ দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণা অনুযায়ী, জোটভুক্ত অন্য দলগুলোর মধ্যে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। জোটের বাকি তিন…

Read More

সামাজিক নিরাপত্তা জোরদারে দেশের দারিদ্র্যপীড়িত ১৪৭ লাখ পরিবারকে মাসে ৪ হাজার ৫৪০ টাকা করে দেওয়ার সুপারিশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। একই সঙ্গে স্বাস্থ্য কার্ড চালু এবং শিক্ষা ও কর্মসংস্থানের জন্য যুবকদের ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ : আগামী সরকারের জন্য নাগরিক সুপারিশ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুপারিশ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।…

Read More

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলাটি পুনরায় তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত করছিল ডিবি পুলিশ। তবে তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন করেন। শুনানি শেষে আদালত ডিবির দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আদালত সিআইডিকে আগামী ২০ জানুয়ারির মধ্যে পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে গত ৬ জানুয়ারি হাদি হত্যা…

Read More

রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এলো বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। শাওমির অফিসিয়ালরা বলছেন-দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ ও আকর্ষণীয় ডিজাইনের এ সিরিজে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি নতুন ফিচার ‘এআই ইঞ্জিন’ সিরিজটিকে করে তুলেছে অনন্য। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শাওমির সব অফিশিয়াল স্টোর থেকে বহুল প্রতিক্ষিত রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোন কিনতে পারবেন দেশের টেকপ্রেমীরা। ফোনটিতে কি আছে; রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড দিয়ে…

Read More

পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদীর করা আপিল নামঞ্জুর করায় আলমগীর হোসেন ওই আসনে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে টিকে গেলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসিতে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন। এদিকে একই দিনে আপিল শুনানিতে একাধিক আসনে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। তারা হলেন-ময়মনসিংহ-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী, চট্টগ্রাম-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র…

Read More

১১ দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জোটের সব দল অংশ নেবে বলে জানিয়েছেন জোট সংশ্লিষ্ট নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আজ ১১ দলের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাড়াহুড়োর কারণে সবাই সময়মতো উপস্থিত হতে পারেননি। তবে বৈঠকের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে আমরা সবাই একসঙ্গে উপস্থিত থাকব। মামুনুল হক আরও বলেন,…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বয়কটের ঘোষণা দিয়ে ক্রিকেটারদের ডাকা সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি স্পষ্ট করে বলেছেন, দাবি মানা হলেই কেবল মাঠে নামবেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ক্রিকেটাররা খেলার বিপক্ষে নন, তবে অপমান ও প্রশ্নবিদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়। মিঠুন বলেন, ‘আমরা খেলতে চাই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ক্রিকেটারদের অপমান করা হয়েছে।’ ক্রিকেটারদের সিদ্ধান্তের কারণে দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময় দুপুর ১টায় শুরু হয়নি। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচের সূচি…

Read More

পাবনার দুটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। এর আগে পাবনা-১…

Read More

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও ও সোলতানির পরিবার। বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২৬ বছর বয়সী এরফান সোলতানি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রাজধানী তেহরানের উপকণ্ঠের কারাজ এলাকায় বসবাস করতেন তিনি। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র তিন দিনের মধ্যেই তাকে ফাঁসির সাজা দেয় ইরানের একটি আদালত। সোলতানির পরিবারের অভিযোগ, বিচারপ্রক্রিয়া ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ও গোপনীয়। আদালতে পরিবারের কোনো সদস্য বা আইনজীবীকে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি।…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে তিনি জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এসব বৈঠক রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ…

Read More