Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা পরিত্যক্ত ওই মার্কেটের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশকের বেশি সময় ধরে মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা নিচতলায় ঢুকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটি দেখতে পেয়ে তিনি ৯৯৯-এ কল করেন। পুলিশ…

Read More

দেশের মঙ্গলের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে আগেও নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচন শুধু দেশের জনগণের জন্য নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও গুরুত্বপূর্ণ। নির্বাচনটির স্বচ্ছতা যেমন আমরা চাই, তেমনি বিদেশিরাও এটির দিকে তাকিয়ে রয়েছে। পাশাপাশি গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী…

Read More

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বোর্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য হিসেবে থাকবেন। হোয়াইট হাউজ জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই গাজার জন্য এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং…

Read More

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের ‘নিয়মিত যোগাযোগের অংশ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল এ মন্তব্য করেন। পরে বিষয়টিৃনিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠক হয়। এ বিষয়ে জানতে চাইলে ব্রিফিংয়ে রণধীর জয়েসওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজনও কি সাড়ে ১৫ বছর একটি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে।’ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোও এই নির্বাচন নিয়ে আগ্রহী এবং আত্মবিশ্বাসী। তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক মহল সংশয় প্রকাশ করছে না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে…

Read More

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সব মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে সব সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ। ব্লু-চিপ শেয়ারের সূচক ডিএসই-৩০ কমেছে ২ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ। শরিয়াহভিত্তিক সূচক…

Read More

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো রাজনৈতিক সহনশীলতা ও উদারতার পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েও খালেদা জিয়া কখনো প্রতিহিংসা ছড়াননি; বরং তরুণ সমাজকে ধৈর্য ধরার এবং দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত রেখে গেছেন। বেগম খালেদা জিয়া স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, উত্থানপর্বে বেগম খালেদা জিয়া বিপর্যস্ত অবস্থা থেকে দলকে সংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে সরকারপ্রধান হিসেবে তাকে দেখা গেছে এবং ২০০৭ সালের পর তিনি নানাভাবে নিগৃহীত…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে দলটির ২৬৮ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। দলটি এবার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে কোনো আসন সমঝোতা ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের…

Read More

মাঠপর্যায়ে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগের চার জেলার নির্বাচিত উদ্যোক্তাদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দায়িত্বশীল উদ্যোক্তাদের হাত ধরেই আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নাগরিক আস্থা ছাড়া কোনো ডিজিটাল সেবা বা উদ্যোগ টেকসই হতে পারে না। নাগরিক সেবা প্রদানের সময় যে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়, তা উদ্যোক্তাদের জন্য আমানতস্বরূপ। এসব তথ্যের অপব্যবহার কিংবা সেবার নামে অতিরিক্ত…

Read More

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’জনকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) এবং দেলোয়ার হোসেন নয়ন (৪০)। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নিহত সালেহ আহমেদ বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে। অপর নিহত দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় বুনাই প্রবাসী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, গত…

Read More