Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকার উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানির পরিকল্পনা ছিল, সেটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের দেশবিরোধী কোনো প্রকল্প বেগম খালেদা জিয়াকে…
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহত সবাই দুইটি পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন মারা যান। অপর তিনজনের মধ্যে দুজন উত্তরা স্পেশালাইজড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন-ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনে আগুনের…
ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ গ্রহণ করেছে দেশটির সৌদি আরব–সমর্থিত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসেন জিন্দানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সালেম বিন ব্রেইক আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পরে প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল তা অনুমোদন করে এবং নতুন সরকার গঠনের দায়িত্ব শায়া মোহসেন জিন্দানির ওপর ন্যস্ত করে। এর মধ্য দিয়ে ইয়েমেনের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে নতুন নেতৃত্বে সরকার পরিচালনার পথ তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইয়েমেন। বার্তা সংস্থা…
সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্টের কাছে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ বুধবার যাদের ফাঁসি কার্যকর করার কথা ছিল, সেই ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রেখেছে ইরান। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর চাপের মুখেই ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে চলমান তীব্র সরকারবিরোধী আন্দোলনে কার্যত অস্থির হয়ে উঠেছে ইরান। ১৯৭৯…
পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখের এই পুণ্যময় রজনীতে মহান আল্লাহ তায়ালার নৈকট্য ও রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা সারাদেশে বিশেষ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। আজ রাতে মসজিদে-মসজিদে, নিজ নিজ বাসভবনে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজগার ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শবে মেরাজ পালন করা হবে। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র রাতেই মহান আল্লাহর বিশেষ নির্দেশে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) আরশে আজিমে আরোহণ করে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন। শবে মেরাজের মাধ্যমে মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়-যা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। ইসলামের ইতিহাসে বর্ণিত আছে, নবুওয়াতের দশম বছরে ৬২১ খ্রিষ্টাব্দে…
রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১১ নম্বর ব্লকের ১৮ নম্বর সড়ক এলাকার ওই ভবনে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে…
প্রায় এক বছর ধরে আলোচনা শেষে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনমন্ত্রী রাজা হায়াত হারাজ। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সহিংসতা ও নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা হায়াত হারাজ জানান, সম্ভাব্য এই ত্রিপক্ষীয় চুক্তিটি গত বছর ঘোষিত পাকিস্তান–সৌদি আরব দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি থেকে সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে হলে তিন দেশের মধ্যে পূর্ণ ঐকমত্য প্রয়োজন। হারাজ বলেন, ‘পাকিস্তান–সৌদি আরব–তুরস্ক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি বর্তমানে পাইপলাইনে রয়েছে। খসড়া চুক্তি আমাদের কাছে আছে, সৌদি আরবের কাছেও আছে এবং তুরস্কের কাছেও…
পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ৯ জন সাংবাদিক। এদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে তিনজন বিজয়ী এবং ছয়জন বিশেষ পুরস্কার অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—এই তিন ক্যাটাগরিতে মোট ৯টি পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং দুইজন করে বিশেষ পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক নির্বাচিত হন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক আহসান হাবীব রাসেল। এ ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র…
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে তিনজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগের পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হয়। একটি প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান (উপদেষ্টা পদমর্যাদা), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০(বি)-এর আওতায় বিমান…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে রাত সোয়া ৯টার দিকে তারা যমুনা ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। পরে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি। এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম