Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিন অনুষ্ঠিত হওয়ায় এবার ভোট গণনায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রেস সচিব বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ব্যালট গণনার প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল হবে। সে কারণে ফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে। তবে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই প্রক্রিয়া অনুসরণ করা হবে। নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা…

Read More

গভর্ন্যান্স ব্যর্থতা ও কার্যকর চেক অ্যান্ড ব্যালান্সের অভাবে দেশের ব্যাংক খাত থেকে প্রায় তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক লোকবক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। গভর্নর বলেন, দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট হলো গভর্ন্যান্স ফেইলিউর। সরকার ও প্রভাবশালী ব্যক্তি বা পরিবারের নির্দেশে অবৈধভাবে ঋণ দেওয়া হয়েছে। এতে ব্যাংক খাতের শৃঙ্খলা ভেঙে পড়ে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন…

Read More

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের আর সুযোগ থাকছে না। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার (১৯ জানুয়ারি) তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। জানা যায়, মনোনয়ন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রথমে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন…

Read More

গ্রেডভিত্তিক বেতনকাঠামো নির্ধারণ করে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ নীতিমালা প্রকাশ করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটির মাধ্যমে নতুন এ নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা এবং ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নীতিমালায় দেশের মসজিদসমূহে খতিব ছাড়া অন্যান্য জনবলের জন্য গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে খতিবদের বেতন চুক্তিপত্রের শর্তানুসারে নির্ধারণ হবে। আর্থিকভাবে অসচ্ছল ও পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী…

Read More

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। আজ বুধবার (২১ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়েছেন। সবাই তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’ পারিবারিক সূত্র ও শিল্পী সমিতি জানায়, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। পাশাপাশি তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। এর আগে দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক…

Read More

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের উদ্যোগ পূর্ণ হেলথের মধ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের প্রসারে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল ই-ক্লিনিক প্ল্যাটফর্ম পূর্ণ হেলথ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা ও শরীয়াহসম্মত আর্থিক সেবার সমন্বয়ে একটি কার্যকর ডিজিটাল স্বাস্থ্যসেবা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানিন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় মিত্ররা। এবার সেই অসন্তোষ আরও প্রকাশ্যে এসেছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের কণ্ঠে। ট্রাম্প বারবার ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করছেন উল্লেখ করে তিনি সতর্ক করেছেন, এতে ইউরোপ ও আমেরিকার মধ্যে গড়ে ওঠা প্রায় ৮০ বছরের পুরোনো আটলান্টিক মৈত্রী চিরতরে ভেঙে পড়তে পারে। খবর দ্য গার্ডিয়ান। সম্প্রতি বেলজিয়ামের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডি ওয়েভার ট্রাম্পের আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইউরোপ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এখনই আত্মমর্যাদা রক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়। সাক্ষাৎকারে ডি ওয়েভার বলেন, ‘এতদিন আমরা হোয়াইট হাউসের নতুন প্রেসিডেন্টকে তুষ্ট…

Read More

আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি…

Read More

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন-এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সেই জল্পনায় সিলমোহর দিলেন তিনি নিজেই। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেবি বাম্পের ছবি শেয়ার করেন সোনম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মামাস ডে আউট’। এতে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয় অভিনেত্রীর মাতৃত্বের সুখবর। ছবিতে দেখা যায়, বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সম্পূর্ণ ভিন্ন এক অন্তঃসত্ত্বা লুকে ধরা দিয়েছেন সোনম। কালো হাই-নেক ক্রপ টপের সঙ্গে ডাবল-কলার ব্লেজার এবং পেনসিল-ফিট ম্যাক্সি স্কার্টে স্পষ্টভাবে ফুটে উঠেছে তাঁর প্রেগন্যান্সি কার্ভ। গলায় হীরার লকেট দেওয়া হার, আঙুলে একাধিক আংটি ও হাতে নামী…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তারেক রহমান নিজেই। অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, “বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো।” তিনি জানান, আজ বিকেলে তিনি প্লেনে করে সিলেট যাবেন এবং এ সফরে তার সঙ্গে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তারেক রহমান আরও বলেন, নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত গাড়িগুলো…

Read More