Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে সরকারের। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে, যা সাধারণভাবে প্রকাশ করার বিষয় নয়। তবে বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে-কোন কোন কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। ক্রীড়া উপদেষ্টা আরও জানান, সরকার আশা করছে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট…
ইন্টারনেটের দাপুটে যুগে ইউটিউব আর শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়-এটি এখন বিশ্বজুড়ে লাখো মানুষের পেশা, আয়ের প্রধান উৎস। প্রতিদিন অসংখ্য নতুন কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে যাত্রা শুরু করছেন এই প্রশ্ন নিয়ে-প্রতি লাখ ভিউ থেকে কত আয় হয়? গোল্ডেন বাটন পেতে কী লাগে? ভিউ কম হলেও কি আয় সম্ভব? এই ফিচারে থাকছে ইউটিউব থেকে আয় করার বাস্তব চিত্র, কৌশল ও নতুনদের জন্য কার্যকর দিকনির্দেশনা। ইউটিউবের মূল আয় কোথা থেকে আসে ইউটিউব থেকে আয়ের প্রধান মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স। কোনো ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হলে এবং দর্শক সেই বিজ্ঞাপন দেখলে বা ক্লিক করলে কনটেন্ট ক্রিয়েটর আয় পান। এই আয়ের হিসাব মূলত দুইটি টার্মের ওপর নির্ভর…
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং কর্মসংস্থান ও দক্ষতার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এই বাস্তবতায় টিকে থাকতে হলে তরুণদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো-নিজেদের দক্ষতা বাড়ানো। দক্ষতা ছাড়া এআই হুমকি হয়ে উঠতে পারে, আর দক্ষতা থাকলে এআই-ই হবে সবচেয়ে বড় সুযোগ-এমনটাই মনে করেন তথ্যপ্রযুক্তি খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব সৈয়দ আলমাস কবীর। বেসিসের সাবেক সভাপতি, বর্তমানে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক ট্রাস্টের চেয়ারম্যান এবং আয়আল কর্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, আগের শিল্প বিপ্লবগুলোতে প্রযুক্তি মানুষের শারীরিক বা পুনরাবৃত্তিমূলক কাজকে প্রতিস্থাপন করেছিল। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে এসে কম্পিউটার ও এআই এখন সিদ্ধান্ত গ্রহণের মতো…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন আলোচিত বিদ্রোহী প্রার্থী নিজ নিজ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন হাঁস প্রতীক, পটুয়াখালী-৩ আসনে হাসান মামুন পেয়েছেন ঘোড়া প্রতীক এবং ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ বরাদ্দ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। এই তিনজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরাগভাজন হন এবং এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদ হারিয়েছেন। রুমিন ফারহানা হারিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ, হাসান মামুন হারিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ এবং সাইফুল ইসলাম ফিরোজ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঘোষণা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি ঘোষণা করা হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’-তে ১০ কোটি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগে অংশ নিয়ে বিনিয়োগ কার্যক্রমে যুক্ত হলো বেসরকারি এই ব্যাংকটি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তরের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি’র পরিচালক নওশাদ মোস্তফা-এর কাছে চেক হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইনান্সিং বিভাগের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরীসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে দেশের উদীয়মান স্টার্টআপগুলোকে অর্থায়ন সহায়তা দেওয়া হবে, যা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জন। এছাড়া অস্থাবর ও স্থাবর সম্পদের মোট মূল্যের হিসাবে শত কোটিপতি প্রার্থী রয়েছেন ২৭ জন। ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে তথ্য তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজজামান। নির্বাচনী ব্যয় ৪৬৩ কোটি টাকা টিআইবির তথ্যমতে, এবারের নির্বাচনে সব দলের প্রার্থীদের ঘোষিত মোট নির্বাচনী ব্যয় ৪৬৩ দশমিক ৭…
দেশবাসীর প্রতি ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় দলের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর সময় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবেই এই এলাকা থেকে এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন আধিপত্যবিরোধী লড়াই। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন। তিনি আরও বলেন, জনগণের ঐক্যই পারে অন্যায় ও আধিপত্যের রাজনীতিকে পরাজিত করতে। তাই দেশবাসীর প্রতি আহ্বান—১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।…
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এসব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ গঠন) আমলে নেওয়ার আদেশ দেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার অপর আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,…
আট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) জারি করা আটজন ইউএনওর বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এই রদবদলের প্রজ্ঞাপন জারি করেছিল। তবে কী কারণে ওই বদলির আদেশ বাতিল করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানানো হয়নি। বাতিল হওয়া বদলির আদেশ অনুযায়ী-বরগুনার পাথরঘাটার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দা, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগর, বগুড়ার ধুনটের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম