Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

বিগত ১৬ বছরে উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। দেশে ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। অতীতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে। ভবিষ্যতেও জনগণ ঐক্যবদ্ধভাবে সব অপচেষ্টা রুখে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, বেহেশত…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন। বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রতীক বরাদ্দ শেষে দলভিত্তিক প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের প্রার্থী রয়েছে ২২৪টি আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছে ২৫৩টি আসনে এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রয়েছে ১৯২টি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান তারেক রহমান। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি খাদিমনগরে অবস্থিত হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত তার শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময়…

Read More

স্কুলের অফিস কক্ষের ভেতরে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পুলিশ জানায়, ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে এবং এটি রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনা। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে চশমা, ঘি রঙের প্যান্ট, ছাঁই রঙের টি-শার্ট ও কালো জুতা পরা এক ব্যক্তি একটি শিশুকে বেধড়ক মারধর করছেন। এ সময় পাশে বসে থাকা গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত চেপে ধরে রাখেন। কিছুক্ষণ…

Read More

পাকিস্তানের করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু একটি দোকান থেকেই উদ্ধার করা হয়েছে ৩০ জনের দগ্ধ মরদেহ। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বুধবার (২১ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন করাচির দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ রাজা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডিআইজি আসাদ রাজা জানান, গুল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের একটি দোকান থেকে একসঙ্গে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় এখনো ৪০ জনের বেশি মানুষ…

Read More

গণভোট ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এবারের গণভোট হবে দেশের শ্রেষ্ঠ নির্বাচন। বুধবার (২১ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসন অডিটোরিয়ামে গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রশাসনের সর্বস্তরের সমন্বিত প্রস্তুতি জরুরি।’ তিনি জানান, এবারের গণভোটে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হবে এবং ভিডিও…

Read More

রোজার আগেই দেশে চলমান এলপিজি সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, ইরানের বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি শুরু করা হয়েছে এবং বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)ও আমদানি অব্যাহত রাখবে। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা স্বীকার করেন, বর্তমানে বাজারে এলপিজির সরবরাহ সংকট রয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজির দাম বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করছে বলে জানান। তিনি বলেন, “এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য…

Read More

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া কোটার মাধ্যমে বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পাওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ১২ সদস্য, একজন সাবেক সচিবসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদক জানায়, ২০০৮ সালে অনুষ্ঠিত ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস পর নিয়মবহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। যদিও তারা কেউই মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেননি। দীর্ঘ ১৬ বছর পর নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এসব গুরুতর অনিয়মের প্রমাণ পায় দুদক। অভিযুক্ত ছয়জন বর্তমানে উপসচিব থেকে শুরু করে পুলিশ সুপারসহ বিভিন্ন…

Read More

দীর্ঘ ১২ বছর পর গঠিত নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই এ প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি একটি…

Read More

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যকার অচলাবস্থা আরও জটিল রূপ নিয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলবে কি না-এ সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আইসিসি সূত্রে জানা গেছে, বিসিবিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে-বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায়…

Read More