Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
২০২৬ সালের আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ইস্যুকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক আসিফ আকবর বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব কিছু প্রশ্ন ছিল। আমাদের ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, সেটি মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’ এর আগে আইসিসি এক…
বাগেরহাটে পারিবারিক কবরস্থানে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফকে পাশাপাশি দাফন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়ির কবরস্থানে মা-ছেলেকে দাফন করা হয়। এর আগে রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার স্বামীর বাড়ি থেকে মা ও সন্তানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ জেলা হাসপাতালে সংরক্ষণ করা হয়। শনিবার বিকেলে মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে সেখানে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো…
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ নারী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এই শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন। প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শেষ দিনে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে…
মালয়েশিয়ার সদ্য কার্যকর হওয়া আবর্জনাবিরোধী আইনের অধীনে আবর্জনা ফেলার দায়ে আদালতে অভিযুক্ত প্রথম দুই বিদেশির মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অপরজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশিয়ার নাগরিক আনিতা লুকমান (৪৯) নববর্ষের প্রথম দিনে জোহর বাহরুর শহর এলাকায় পৃথক ঘটনায় গ্রেপ্তার হন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের জোহর বাহরুর সেশন কোর্টে হাজির করা হয়। আদালতে আনিতা লুকমান-যিনি খণ্ডকালীন শ্রমিক হিসেবে কাজ করেন-স্টুলাং লাউতের জালান ইব্রাহিম সুলতান এলাকায় রাত ১২টা ৪১ মিনিটে ফুটপাথে সিগারেটের টুকরা ও একটি পানীয়ের বোতল ফেলে দেওয়ার অভিযোগ স্বীকার করেন। নির্ধারিত ডাস্টবিন ব্যবহার না করায় তার বিরুদ্ধে ২০০৭ সালের সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং…
আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও ওই আদেশ বাস্তবায়ন করা হয়নি।…
বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বিএনপি একমাত্র দল, যারা যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’ তিনি জানান, সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতা ২০২৪ সালের ছাত্র…
যশোরে কারাবন্দি এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা আর কোনো অমানবিক রাষ্ট্র দেখতে চাই না, গড়তে চাই একটি মানবিক বাংলাদেশ।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ‘বিগত সরকারের সময় আমরা দেখেছি—অনেক ভাইয়ের বাবা-মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। যশোরের ঘটনাটি আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘সবার আগে…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচনের মাধ্যমেই সরকারে যেতে চায় বিএনপি। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভা শুরুর আগে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় ভোটাররা বিগত আমলে জুলুম-নিপীড়ন, জমি দখলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, সংসদে গিয়েও কাজ করেছি। আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা আমার পরিবারকেও দীর্ঘদিন ধরে চেনেন। বাবা-দাদার…
মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এই জয়ের মধ্য দিয়ে টানা তিনটি সাফ শিরোপা ঘরে তুললো লাল-সবুজের মেয়েরা। এর আগে পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পরই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যায়। শেষ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমে প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় সাবিনারা। রোববার (তারিখ) থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুতে প্রথম গোলটি করে এগিয়ে যায় মালদ্বীপ। তৃতীয় মিনিটে গোল হজম করার তিন মিনিট পরই সাবিনা খাতুনের ফ্রিকিক গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭…
বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ শনিবার (২৫ জানুয়ারি)। ১৮২৪ সালের এই দিনে যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে এক সম্ভ্রান্ত দত্ত পরিবারে তাঁর জন্ম। কবির বাবা ছিলেন জমিদার রাজনারায়ণ দত্ত এবং মা জাহ্নবী দেবী। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও আধুনিকতার পথিকৃৎ হিসেবে মাইকেল মধুসূদন দত্ত অনন্য স্থান দখল করে আছেন। তাঁর রচিত ‘মেঘনাদবধ কাব্য’, ‘তিলোত্তমাসম্ভব কাব্য’, ‘শর্মিষ্ঠা’, ‘পদ্মাবতী’ নাটকসহ ‘কপোতাক্ষ নদ’ সনেট বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ি আজ কবি-সাহিত্যিকদের কাছে তীর্থভূমি হিসেবে পরিচিত। প্রতিবছর দেড় লক্ষাধিক দর্শনার্থী টিকিট কেটে কবির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন। তবে পর্যাপ্ত অবকাঠামো ও পরিকল্পিত…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম