Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ন্যাশনাল ডাটা সেন্টার (এনডিসি)-এর ক্লাউড ফ্যাসিলিটির সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। ভৌত অবকাঠামো, স্টোরেজ, মেমোরি ও প্রসেসিং পাওয়ার, সিকিউরিটি এবং মনিটরিং—এই পাঁচটি মূল কম্পোনেন্টের সক্ষমতা কয়েকগুণ সম্প্রসারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত টায়ার-৩ ন্যাশনাল ডাটা সেন্টার বর্তমানে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে কোলোকেশন, ওয়েব ও অ্যাপ্লিকেশন হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস), সরকারি ই-মেইল, ডাটাবেজ, ডিএনএসসহ বহুবিধ আইটি সেবা প্রদান করছে। ২০১৯ সালে প্রথমবার সরকারি ক্লাউড সেবা চালু হলেও সে সময় মাত্র ১১টি ক্যাটাগরিতে সেবা সীমাবদ্ধ ছিল। প্রযুক্তির দ্রুত অগ্রগতি,…
মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য দুজন হলেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এনফোর্সমেন্ট অভিযানে প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিল না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম আগে গ্রে এডভারটাইজিং বাংলাদেশ…
ঢাকা: গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম শুরু করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কারণে ব্যাংকটির বিভিন্ন সেবা আগামী ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯ দিন বন্ধ থাকবে। কোন সেবা কোন দিন বন্ধ থাকবে—সে বিষয়ে আগেই গ্রাহকদের অবহিত করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সম্মতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া নগদ লেনদেনসহ সব শাখা ও উপশাখার কার্যক্রম ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত…
ভারতের নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনার দেওয়া বক্তব্যে গভীর বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভন্ডুল করা এবং সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি দিয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও দেশের সাধারণ জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকা স্পষ্টভাবে জানিয়েছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ…
টপ এমপ্লয়ার ইনস্টিটিউট কর্তৃক জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড দেশের ‘নম্বর ওয়ান টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অর্জন কর্মীদের জন্য ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে তুলে ধরে। এই স্বীকৃতি প্রমাণ করে, জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড একটি আদর্শ কর্মপরিবেশ গড়ে তুলতে কতটা নিবেদিত – যেখানে অন্তর্ভুক্তিমূলক মানবসম্পদ নীতি, কার্যকর ডিজিটাল টুলস এবং উচ্চ কর্মদক্ষতা ও লক্ষ্যনিষ্ঠতাকে শক্তিশালী করে এমন সংস্কৃতি রয়েছে। কাজের পরিবেশ গঠনে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেয় — সুস্পষ্ট ও সহজলভ্য নেতৃত্ব, শেখা ও বিকাশের সুযোগ, কর্মীদের সার্বিক সুস্থতা এবং কর্মীদের আন্তরিক সম্পৃক্ততা। বৈশ্বিক সেরা চর্চা ও মানদণ্ড অনুসরণ করে এসব নীতিমালা তৈরি করা…
যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় তাকে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়-আমি সবসময় ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন কৃষি সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবো না। রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি খাতের অগ্রগতি তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় চলতি বছর দেশে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে ধানের উৎপাদন বেড়েছে ৬ শতাংশ, আলু ১৪…
জিমেইলের স্বয়ংক্রিয় ফিল্টারে ত্রুটির কারণে ব্যবহারকারীদের ইনবক্সে অপ্রয়োজনীয় ইমেইলের চাপ বেড়েছে এবং স্প্যাম সংক্রান্ত সতর্কবার্তা দেখাচ্ছে বলে জানিয়েছে গুগল। সমস্যা সমাধানে কাজ চলছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। গুগল জানায়, জিমেইলের ইমেইল ফিল্টারিং সিস্টেমে সাময়িক সমস্যার কারণে অনেক ইমেইল ভুলভাবে শ্রেণিবিন্যাস হচ্ছে। ফলে প্রোমোশনাল বা কম গুরুত্বের ইমেইল মূল ইনবক্সে চলে আসছে। একই সঙ্গে কিছু ইমেইলে স্প্যাম স্ক্যান সম্পন্ন না হওয়ার সতর্কবার্তাও দেখা যাচ্ছে। গুগলের ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ডে দেওয়া এক আপডেটে বলা হয়েছে, এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা ‘ইমেইল ভুলভাবে ইনবক্সে দেখাচ্ছে এবং অতিরিক্ত স্প্যাম সতর্কতা পাচ্ছেন’। অনেক ক্ষেত্রে ইমেইলের ওপরে একটি ব্যানার দেখা যাচ্ছে, যেখানে লেখা-‘Be careful with this message. Gmail…
সুস্থ থাকতে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার বিকল্প নেই। প্রতিদিন সকালের কিছু ভালো অভ্যাস শরীরকে সারাদিন সতেজ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে অন্যতম হলো এক গ্লাস কুসুম গরম পানি পান করা। আর এই পানিতে যদি লেবুর রস মেশানো হয়, তাহলে উপকারিতা আরও বহুগুণে বেড়ে যায়। সকালে খালি পেটে লেবু-পানি পান করলে যেসব উপকার পাওয়া যায়- ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়লেবু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়। ২. ওজন নিয়ন্ত্রণে সহায়কখালি পেটে লেবু-পানি পান করলে মেটাবলিজম বাড়ে। লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে,…
আমানতের মুনাফাসহ অর্থ ফেরতের দাবি এবং মূল আমানত থেকে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা কেটে নেওয়ার ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সদ্য একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর একীভূত পাঁচটি ব্যাংকের গ্রাহকরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তা বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আমানতকারী ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ…
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (২৪ জানুয়ারি) দেশজুড়ে চার হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ২ লাখ ৩০ হাজার গ্রাহক। রোববার (২৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে তুষারপাত, তুষারবৃষ্টি ও হিমশীতল বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বিপজ্জনক মাত্রায় তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের তিন-চতুর্থাংশ রাজ্যের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এই তুষারঝড়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম