Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য বড় সমস্যা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এসব অনিয়ম নিয়ন্ত্রণের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চান তারা। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মা-বোনরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশের তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দেশি…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। তিনি আরও বলেন, ‘রংপুর ও ঢাকা-কেন্দ্রিক হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ কমাতে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। নীলফামারীর এই হাসপাতাল সেই লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে।’ রোববার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি অনুমোদন পায়। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু বাংলাদেশের রোগীরাই নয়,…
রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে কার্যকরী এ প্যাড সিনেমা দেখা কিংবা গান শোনার ক্ষেত্রেও দেবে প্রিমিয়াম ভাইব। রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাডটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। ফলে দুর্দান্ত…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে দশ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শাপলা কলির কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে মানুষ এখন সচেতন। তারা আর ভয় পায় না। কারও ভয়ভীতিতে তারা দমে যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন মানুষ শাপলা কলি মার্কায় ভোট দেবে। আর ওই দিনই হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের শেষ দিন।…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে মামলাটির রায় ঘোষণার জন্য গত ২০ জানুয়ারি দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনাল তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করে। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের…
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (২৫ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ প্রকাশ করে গেজেট জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশ নেয়, তা পরবর্তীতে ‘জুলাই ও আগস্ট হিসেবে স্বীকৃতি পায়। এতে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে নির্বিচার হত্যাকাণ্ড ও সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটে। এসব পরিস্থিতিতে আত্মরক্ষাসহ জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়, যা ছিল…
প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারেক রহমান বলেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজ করার মাধ্যমে মার্ক টালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। তিনি আরও বলেন, মার্ক টালির সাংবাদিকতা ছিল সৎ, মানবিক এবং সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় ভরপুর। বাংলাদেশের গঠনলগ্ন ও বিভিন্ন…
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রে ডুবে যায়। ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এ ছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশস্থ জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণের উপস্থিতিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।…
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আজ থেকে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার যে নির্দেশনা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সব ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশন এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। সেই ধারাবাহিকতায় এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরব্যাপী একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম